কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪০ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

৪ সেপ্টেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইতিহাসের এই দিনে যেসব ঘটনা ঘটেছিল। গ্রাফিক্স : কালবেলা
ইতিহাসের এই দিনে যেসব ঘটনা ঘটেছিল। গ্রাফিক্স : কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ সোমবার, ৪ সেপ্টেম্বর। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৪৭৬ - সর্বশেষ পশ্চিমা রোমান সম্রাট রোমুলাস অগাস্টাস ক্ষমতা হারান। তখন ওডোয়াসের (Odoacer) নিজেকে ইতালির রাজা ঘোষণা করেন। ১২৬০ - ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস প্রতিষ্ঠিত হয়। ১৪৯২ - ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন। ১৮৬৬ - হাওয়াইতে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়। ১৮৭০ - ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নকে অপসারণ করে তৃতীয় প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। ১৮৮২- মার্কিন বিজ্ঞানী এডিসন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আবিষ্কার করেন। ১৮৮৫- নিউইয়র্কে প্রথম ক্যাফেটেরিয়া চালু হয়। ১৮৮৮- জর্জ ইস্টম্যান ক্যামেরার রোল ফিল্ম প্যাটেন্ট করেন। ১৮৯৪ - নিউইয়র্ক শহরে ১২,০০০ দর্জি ধর্মঘট করে। ১৯০৪ - ব্রিটিশদের সঙ্গে দালাই লামার বাণিজ্যিক চুক্তি হয়। ১৯০৯ - লন্ডনের কাছে ক্রিস্টল প্যালেপে বিশ্বের প্রথম বয় স্কাউট র‌্যালি অনুষ্ঠিত হয়। ১৯১১ - বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়। ১৯৩০- লন্ডনে কেম্ব্রিজ থিয়েটার চালু হয়। ১৯৩২ - ভিয়েনায় বিশ্ব শান্তি সম্মেলন শুরু হয়। ১৯৪০ - ব্রিটেনের যুদ্ধ শুরু হয়। ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যরা ওয়েক দ্বীপে আত্মসমর্পণ করে। ১৯৫৬- আইবিএম THE IBMRAMAC305 নামক কম্পিউটার বাজারে আনে যেটা চৌম্বকীয় তথ্য সংরক্ষণ করতে পারে। ১৯৭২ - মিউনিখের অলিম্পিক গণহত্যা, ইসরায়েলি অ্যাথলেটদের প্যালেস্টাইনিরা জিম্মি করে। ১৯৮৭ - রাজস্থানে অষ্টাদশী রূপ কানওয়ার ‘সতী’ হবার জন্য স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হয়। ১৯৯৫ - বেইজিংয়ে ১৮০টি দেশের প্রতিনিধিদের নিয়ে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন শুরু হয়।

জন্ম

১৫১৪ - বিখ্যাত ফরাসি ভাস্কর ‘জন গুজান’। ১৫৬৩ - ওয়াংলি, চীনা সম্রাট। ১৮২৫ - ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ দাদাভাই নওরোজি। (মৃ.১৯১৭) ১৮৪৬ - ড্যানিয়েল বার্নহ্যাম, মার্কিন স্থপতি। ১৮৮০ - ভূপেন্দ্রনাথ দত্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক ও গবেষক।(মৃ.২৫/১২/১৯৬১) ১৮৯০ - এস ওয়াজেদ আলী, বাঙালি সাহিত্যিক। (মৃ.১০/০৬/১৯৫১) ১৮৯৪ - জ্ঞানচন্দ্র ঘোষ,ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী শিক্ষক ও উদ্ভাবক।(মৃ.২১/০১/১৯৫৯) ১৯০৪ - প্রেমেন্দ্র মিত্র,কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য-ব্যক্তিত্ব।(মৃ.০৩/০৫/১৯৮৮) ১৯০৬ - ম্যাক্স ডেলবুর্ক, নোবেল বিজয়ী জার্মান চিকিৎসা ও জীববিজ্ঞানী। (মৃ. ০৯/০৩/১৯৮১) ১৯০৮ - আমেরিকান প্রখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক রিচার্ড রাইট। ১৯১৭ - হেনরি ফোর্ড দ্বিতীয়, মার্কিন শিল্পপতি। ১৯২৭ - জন ম্যাকার্থি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। (মৃ. ২০১১) ১৯৩১ - মিট্‌জি গেনর, মার্কিন অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী। ১৯৩৩ - রিচার্ড এস. কাস্তেলানো, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৮৮) ১৯৩৪ - ক্লাইভ গ্রেঞ্জার, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ১৯৩৮ - লিওনার্ড ফ্রে, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৮৮) ১৯৫২ - ঋষি কাপুর, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক ।(মৃ.৩০/০৪/২০২০) ১৯৫৪ - সাবিনা ইয়াসমিন, বাংলাদেশি সংগীতশিল্পী। ১৯৭১ - ল্যান্স ক্লুজনার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

মৃত্যু

৭৯৯ - শিয়া ইমাম মুসা আল কাজিম ১০৬৩ - পারস্য ও বাগদাদ বিজয়ী তঘরুল ১৭৬৭ - ইংরেজ রাজনীতিক চার্লস টাউনশিপ। ১৯৫৭ - অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী। (জ.০১/০৭/১৮৮০) ১৯৬৪ - লোকনাথ বল, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী এবং সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী। (জ.১৯০৮) ১৯৬৫ - জার্মান দার্শনিক আলবার্ট সুইৎসার। ১৯৭৮ - সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ১৯৮৯ - ফ্রান্সের লেখক জর্জেস সিমেনন। ২০০৩ - জগন্ময় মিত্র, ভারতীয় বাঙালি সংগীতশিল্পী। (জ.০৬/০৯/১৯১৮) ২০০৪ - বাঙালি গীতিকার, সুরকার ও প্রযোজক বীরেশ্বর সরকার। (জ.২৯/০৩/১৯৩৫) ২০০৬ - স্টিভ আরউইন, অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ব ২০১১ - অজিত রায়, বাংলাদেশি সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক ২০১২ - সৈয়দ মুস্তাফা সিরাজ, একজন ভারতীয় বাঙালি লেখক। (জ. ১৪/১০/১৯৩০) ২০২২ - গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সুরকার, ও গীতিকার।

ছুটি ও অন্যান্য

বিশ্ব হিজাব সংহতি দিবস ৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু: পানিসম্পদমন্ত্রী

জুনের আকাশে ‘স্ট্রবেরি মুন’, যখন-যেভাবে দেখা যাবে বাংলাদেশ থেকে 

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

‘পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া ইরানের হাতে আর কোনো বিকল্প নেই’

বাসের ধাক্কায় আহত মাসুদকে বাঁচানো গেল না

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে শিক্ষার্থীদের: মিফতাহ্ সিদ্দিকী

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

ভারতে মহররমের তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার 

ইসলামের নামে মিথ্যাচারের রাজনীতি করে জামায়াত : সরোয়ার আলমগীর

১০

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

১১

বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী / সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারেরও পতন হবে

১২

সরফরাজ হোসেনের কবিতা : আমার লগ্ন ছেড়ে যেও না

১৩

‘জিন্দা লাশ হয়ে গেছি’, ৬ বছরেও মেলেনি ক্ষতিপূরণ

১৪

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার দেশগুলো 

১৫

‘তুরাগে লাশ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি’

১৬

দিনেদুপুরে প্রাইভেটকারে গরু চুরির চেষ্টা, আটক ২

১৭

ঘুড়ি উড়াতে যায় হুসাইন, বিলে মিলল গলায় সুতা পেঁচানো মরদেহ

১৮

গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

১৯

নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

২০
X