কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৬ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

২৯ সেপ্টেম্বর : ইতিহাসের স্মরণীয় যত ঘটনা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৭০তম (অধিবর্ষে ২৭১তম) দিন। বছর শেষ হতে আরো ৯৫ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি :

১৩৯৯ - দ্বিতীয় রিচার্ড পার্লামেন্টের হাতে সিংহাসনচ্যুত হন।

১৪৪৮ - প্রথম ক্রিশ্চিয়ান ডেনমার্কের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৫২১ - তুরস্কের রাজা প্রথম সোলাইমানের বাহিনী বেলগ্রেড দখল করে।

১৭৬০ - রাশিয়া ও অস্ট্রিয়ার বাহিনী বার্লিন দখল করে।

১৮২৯ - পুলিশ বাহিনী লন্ডনে প্রথম দায়িত্ব পালন শুরু করে।

১৮৯২ - প্রথম রাতে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

১৯০৬ - মার্কিন সেনাবাহিনী কিউবা পুনর্দখল করে।

১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধে কয়েকবার পরাজিত হওয়ার পর বুলগেরিয়া মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

১৯২২ - বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।

১৯২৯ - বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।

১৯৩৫ - ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়।

১৯৩৯ - পোল্যান্ড বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।

১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।

১৯৮৮ - মওলানা আবুল কালাম আজাদ লিখিত ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থের অপ্রকাশিত অংশ দিল্লি হাইকোর্টে খোলা হয়।

১৯৯২ - চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফাইট চালু হয়।

১৯৯২ - আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত দেশ এ্যাঙ্গোলায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম :

১৫৪৭ - মিগেল দি সের্ভান্তিস, তিনি ছিলেন স্পেনীয় ঔপন্যাসিক।

১৫৪৭ - মিগুয়েল ডি কারভেনটেস, তিনি ছিলেন স্পেনের প্রখ্যাত নাট্যকার কবি ও লেখক।

১৭২৫ - রবার্ট ক্লাইভ, তিনি ছিলেন ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেন।

১৯০১ - এনরিকো ফের্মি, তিনি ছিলেন ইতালীয় পদার্থবিদ।

১৯০৯ - কোয়ামে নক্রুমা, তিনি ছিলেন ঘানার রাজনীতিবিদ।

১৯৩১ - আনিতা একবার্গ, তিনি ছিলেন সুইডিশ প্রখ্যাত অভিনেত্রী।

১৯৩৬ - সিলভিও বেরলুসকোনি, তিনি ছিলেন ইতালীয় প্রধানমন্ত্রী এবং ধণাঢ্য ব্যবসায়ী।

১৯৪৩ - লেস ওয়ালেসা, তিনি নোবেলশান্তি পুরস্কার বিজয়ী পোল্যান্ডের শ্রমিক নেতা।

১৯৯১ - মমিনুল ‘সোহরাব’ হক, তিনি সমুদ্র উপকূলীয় জেলা শহর কক্সবাজারে জন্মগ্রহণকারী বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যু :

১৯০২ - এমিল জোলা, তিনি ছিলেন ফরাসী ঔপন্যাসিক।

১৯৭৩ - ডব্লিউ এইচ অডেন, তিনি ছিলেন একজন অ্যাংলো-আমেরিকান কবি।

দিবস :

আন্তর্জাতিক কফি দিবস।

বিশ্ব হার্ট দিবস।

বিশ্ব শিশু অধিকার দিবস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের প্রতিকৃতি, নতুন নকশা প্রকাশ

পবিত্র কোরআনের হিফজ সবক প্রদান

এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী শাহে আলম

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে গ্রুপসেরা বেলজিয়াম

স্বপ্ন দেখার অধিকার সবার আছে, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দের কোচ

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

তুরাগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন

বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল, এখন পর্যন্ত টিকিট নিশ্চিত হলো যাদের

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, সাবেক মেম্বারসহ নিহত ২

১০

১৫ বছর পর বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

১১

ভেনেজুয়েলায় ভূমিকম্প / মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

১২

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, ভয়াবহ দুর্যোগের পর নতুন আতঙ্ক

১৩

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৫

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

১৬

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

১৮

দুই গোলে এগিয়ে বেলজিয়াম, চাপের মুখে নিউজিল্যান্ড

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫১ হাজারের বেশি, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন স্বজনরা

২০
X