কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৮:০৯ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে, ২৮ জুলাই ২০২৬
ইতিহাসের এই দিনে। গ্রাফিক্স : কালবেলা

প্রবাদে আছে- ‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।

আজ সোমবার, ২৮ জুলাই ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮২১ - স্পেনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে পেরু স্বাধীনতা ঘোষণা করে।

১৯১৩ - বঙ্গীয় কৃষক লীগ প্রতিষ্ঠা।

১৯১৪ - অস্ট্রিয়া-হাঙ্গেরির সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। প্রথম বিশ্বযুদ্ধ শুরু।

১৯৫০ - তাইওয়ানকে সাহায্য করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রুম্যান।

১৯৬৩ - জেনারেল আমিন আল হাফিজ সিরিয়ার প্রেসিডেন্ট হন।

১৯৬৭ -পূর্ব চীনের তাঙ্ক শান শহরে ৭ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল।

১৯৭৪ - যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়।

১৯৭৬ - চীনের টাংশানে ভয়াবহ ভূমিকম্পে আট লাখ লোকের প্রাণহানি।

১৯৮৮ - চীনে টক্কর খেয়ে একশ জাহাজডুবি।

২৮ জুলাই যাদের জন্ম

১৮০৪ - লুডউইগ ফয়েরবাক, জার্মানির একজন বস্তুবাদী দার্শনিক।

১৯০১ - কমরেড মণি সিং।

১৯০৪ - পাভেল আলেক্সেইয়েভিচ চেরেংকভ, নোবেলজয়ী সোভিয়েত পদার্থবিজ্ঞানী।

১৯১২ -কমল দাশগুপ্ত, আধুনিক সহজ সরল মেলোডি প্রধান বাংলা গানের সেরা সুরকার।

১৯৩০ - ফিরোজা বেগম, বাঙালি নজরুলসংগীত শিল্পী।

১৯৫৪ - হুগো চাভেজ, ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।

১৯৮১ - মাইকেল ক্যারিক, ইংরেজ ফুটবলার।

১৯৮৭ - পেদ্রো রদ্রিগেজ, স্পেনীয় ফুটবলার।

১৯৯৩ - হ্যারি কেন, ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক।

২৮ জুলাই যাদের মৃত্যু

১৭৫০ - জোহান সেবাস্টিয়ান বাখ, জার্মান সুরকার।

১৯৩৪ - মারি ড্রেসলার, কানাডীয়-মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী ও কৌতুকাভিনেতা।

১৯৬৮ - অটো হান, জার্মান ভৌত রসায়নিবিদ।

১৯৭২ - চারু মজুমদার, বাঙালি মার্কসবাদী বিপ্লবী।

১৯৮০ - মোহাম্মদ রেজা শাহ পাহলভি।

১৯৯২ - ভারতের প্রখ্যাত অভিনেতা আমজাদ খান।

২০০১ - আহমদ ছফা, বাংলাদেশি লেখক, কবি ও সমালোচক।

২০০৪ - ফ্রান্সিস ক্রিক,2 ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী।

২০১০ - শ্যামল গুপ্ত, আধুনিক বাংলা রোমান্টিক গানের গীতিকার।

২০১৬ - মহাশ্বেতা দেবী, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী।

২০১৭- ৯নং সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমদ।

কালবেলা/আরএইচ/এমএসকেএম/ইএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X