কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

কী আছে আজ আপনার ভাগ্যে?

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।

আজ শনিবার, ০১ জুন ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নেই আজকের রাশিফল— মেষ : সরকারি কাজের জন্য দিনটি ভালো। দিনের প্রথম অংশ অনাবশ্যক দৌড়ঝাঁপে কেটে যাবে। দুপুরের পর সঠিক পরিণাম পাবেন। ঋণ নেয়া বা অন্যান্য আর্থিক কাজের জন্যও দিনটি উপযুক্ত। কর্মক্ষেত্রে নতুন সমস্যার সম্মুখীন হবেন। তবে শিগগিরই সমাধান খুঁজে পাবেন। ব্যবসায়ীরা বড় চুক্তির অফার পেতে পারেন আজ।

বৃষ : নিজের কাজ ছেড়ে অন্যের সাহায্যের জন্য প্রস্তুত থাকবেন। তবে অধিক সহানুভূতি পারিবারিক কলহের কারণ হয়ে দাঁড়াতে পারে। চাকরিজীবীরা তাড়াহুড়ায় ভুল কাজ করে ফেলবেন। অধিক পরিশ্রমের ফলে আর্থিক লাভ অর্জন করতে পারবেন। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। তবে সামঞ্জস্যের অভাবের কারণে মনোমালিন্য হতে পারে। আর্থিক যেকোনো পরিকল্পনা সফল হবে।

মিথুন : লাভের সম্ভাবনা থাকবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। দুপুরের পর স্বাস্থ্য দুর্বল হতে পারে। শরীর সুস্থ না থাকায় কাজে মনোনিবেশ করতে পারবেন না। পরিকল্পনা মাঝ পথে আটকে যেতে পারে। পারিবারিক পরিবেশ অশান্ত থাকবে। তবে পারস্পরিক সৌহার্দ্য বজায় থাকবে। উত্তেজনা পরিহার করুন। কর্কট : পারিবারিক বা ব্যবসায়িক সমস্যা বাড়বে। পেশা পরিবর্তন করতে চাইলে এগিয়ে যেতে পারেন। ছোটখাটো গাফিলতির কারণে বড় সমস্যা হতে পারে। ব্যবসায়ীরা প্রত্যাশা মতো আর্থিক লাভ করতে পারবেন না। ফলে ভবিষ্যৎ প্রকল্প প্রভাবিত হবে। জমি ও সম্পত্তি সংক্রান্ত সুবিধাও পেতে পারেন। সিংহ : উন্নতির সম্ভাবনা রয়েছে। শারীরিক দিক দিয়ে সুস্থ থাকায় কর্মক্ষেত্রে লাভ হবে। প্রতিযোগিতা বেশি হওয়া সত্ত্বেও আপনার লাভের সম্ভাবনা কোনো অংশেই কমবে না। সময়ের মধ্যে ও প্রয়োজনের চেয়ে বেশি অর্থ আসবে। তবে ভুল বা ঋণ নেয়ার কারণে বিবাদ বাধতে পারে। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। সাফল্য নিশ্চিতে ধৈর্য ধরতে হবে। কন্যা : দিনটি ঠিকঠাক কাটবে। পারিবারিক জটিলতার কারণে কর্মক্ষেত্রেও চিন্তিত থাকবেন। কাজের চাপ বাড়বে। মানসিক অস্থিরতার কারণে খোলাখুলি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। অর্থ আগমন খুবই নগণ্য। বাধ্য হয়ে ঋণ নেয়ার কথা চিন্তা করতে পারেন। তবে ঋণ না নেয়াই ভালো। কারও সামনে নিজের বুদ্ধিমত্তা প্রদর্শন করবেন না। তুলা : আচরণ নিয়ন্ত্রণে রাখুন। গরম মেজাজের কারণে ছোটখাটো কথাকেও গম্ভীরভাবে বিশ্লেষণ করবেন। ফলে সম্পর্কে তিক্ততা দেখা দেবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের কর্মকৌশল পছন্দ করবেন না। কথাবার্তায় ভুল ধরার ফলে কাজে বিলম্ব হতে পারে। বৃশ্চিক : আর্থিক দিক দিয়ে লাভবান হবেন। অসুস্থতার কারণে গাফিলতি করবেন। ফলে উচিত লাভ থেকে বঞ্চিত থেকে যাবেন। পরোপকারের স্বভাব থাকলেও মনের মধ্যে স্বার্থ কাজ করবে। স্বার্থপূর্ণ কাজ আপনি বারণ করতে পারবেন না, আবার অপ্রয়োজনীয় কাজে আপনার কোনো রুচি থাকবে না। কাজ ও ব্যবসায় লাভের সুযোগ পাবেন। তবে স্বল্প লাভেই সন্তুষ্ট থাকতে হবে। ধনু : দিনটি ব্যাকুলতায় ভরে থাকবে। কোনো বাধার কারণে সংকল্প পূরণ হবে না। তবে পরিশ্রম করতে পিছ পা হবেন না। গাফিলতি করলে ভবিষ্যতে লাভের সুযোগ হারিয়ে ফেলতে পারেন। ব্যবসায়ীরা নতুন পরিকল্পনার রূপরেখা তৈরি করবেন ও তা শিগগিরই কার্যকরী করবেন। ভাগ্য ৯৬ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। মকর : পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটিতে ওঠাপড়া থাকবে। তবে দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য সহজে অর্থ সংস্থান করতে পারবেন। দিনের মধ্য ভাগে ব্যবসায়ীদের প্রকল্প সম্পন্ন হওয়ায় আর্থিক লাভ হবে। পারিবারিক পরিবেশে আনন্দময় সময় কাটবে।

কুম্ভ : পরিস্থিতি হতাশাজনক থাকবে। দিনের শুরু থেকেই লোকসানের আশঙ্কায় কাজ করতে ভয় পাবেন। আজ কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। তাড়াহুড়ায় লোকসান হতে পারে। আপনার আচরণ যাতে কাউকে কষ্ট দিতে না পারে, তা নিশ্চিত করুন। মীন : বুদ্ধির জোরে অর্থের পাশাপাশি সম্মান লাভ করবেন। সামাজিক ও ব্যবসায়িক ক্ষেত্রে আপনার চিন্তাভাবনা সবাই পছন্দ করবে। অন্যরা আপনার কথাকে অধিক গুরুত্ব দেবে। পরিশ্রম অনুযায়ী লাভ কম হওয়ায় হতাশ হবেন। তবে কোনো না কোনোভাবে কাজ চালানোর মতো অর্থ উপার্জন করতে পারবেন। পরিবারে কোনো সদস্যের সঙ্গে বিবাদ হতে পারে। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে প্ল্যান তৈরি করুন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১০

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১১

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১২

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৩

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৪

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৫

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৭

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৮

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৯

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

২০
X