কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ রোববার, ০২ জুন ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৪৬ - রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত। ১৮০৬ - ব্যাংক অব ক্যালকাটা বা ব্যাংক অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়। ১৮৬৪ - গ্রিক সেনাবাহিনীর কর্ফু দখল। ১৮৮৯ - লুই পাস্তুর প্রথম জলাতঙ্ক রোগের ইনজেকশন প্রদান প্রদর্শন করেন। ১৮৯৫ - চীনের কাছ থেকে জাপান তাইওয়ানের শাসনভার বুঝে নেয়। ১৮৯৬ - বিশ্বের প্রথম বেতার যন্ত্রের (পেটেন্টের জন্য) নিবন্ধন করেন মার্কোনি। ১৯০৮ - কলকাতার মানিকতলা বোমা বিস্ফোরণ মামলায় শ্রীঅরবিন্দ গ্রেফতার হন। ১৯২০ - ইউজিন ও নিল পুলিৎজার পুরস্কারে ভূষিত হন। ১৯২৪ - যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী ভারতীয়দের মার্কিন নাগরিকত্ব লাভ। ১৯৪১ - ইংল্যান্ডে কাপড়ের রেশন প্রথা চালু হয়। ১৯৪২ - বিখ্যাত জার্মান সেনা কমান্ডার আরভিন রুমেল উত্তর আফ্রিকায় ব্রিটিশ সেনাদের ওপর বড় ধরনের পাল্টা সামরিক অভিযান শুরু করেন। ১৯৪৬ - ইতালি প্রজতন্ত্র গঠিত হয়। ১৯৫৩ - ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক। ১৯৫৬ - যুগোস্লাভ প্রেসিডেন্ট টিটো মস্কো সফর করেন। ১৯৫৭ - মার্কিন টেলিভিশন ক্রুশ্চেভের সাক্ষাৎকার প্রচারিত হয়। ১৯৬৫ - বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৩০ হাজার লোকের প্রাণহানি হয়। ১৯৭৯ - পোপ দ্বিতীয় জন পল, মাতৃভূমি পোল্যান্ড সফর শুরু করেন; তিনিই কোনো কম্যুনিস্ট দেশ ভ্রমণকারী প্রথম পোপ। ১৯৮১ - ঢাকার শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জানাজা ও দাফন। ১৯৯০ - পরমাণু ও রাসায়নিক অস্ত্র হ্রাসে মস্কো-ওয়াশিংটন চুক্তি। ১৯৯৯ - ভুটান ব্রডকাস্টিং সার্ভিস প্রথমবারের মতো দেশটিতে টেলিভিশন সম্প্রচার শুরু করে। ২০১৪ - ভারতের অন্ধ্রপ্রদেশের ১০টি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়।

জন্ম

৯২৬ - জাপান সম্রাট মুরাকামি। ১৫৩৫ - পোপ একাদশ লিও। ১৭৩১ - মার্থা ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের প্রথম ফার্স্ট লেডি। ১৮৪০ - টমাস হার্ডি, ইংরেজ সাহিত্যিক। ১৮৬৫ - জর্জ লোহম্যান, ইংরেজ সাবেক ক্রিকেটার। ১৯০৪ - জনি ওয়াইজমুলার, বিখ্যাত জার্মান-আমেরিকান সাঁতারু ও অভিনেতা। ১৯১৮ - মার্কিন কার্টুনিস্ট রুথ আটকিন্স। ১৯২৩ - লয়েড শ্যাপলে, যুক্তরাষ্ট্রের একজন প্রখ্যাত গণিত ও অর্থনীতিবিদ। ১৯৩০ - পিট কনরাড, মার্কিন নভোচারী। ১৯৩৬ - জামশেদ জে ইরানি, স্টিল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ভারতীয় শিল্পপতি। ১৯৪৬ - লাসে হালস্ত্রোম, সুয়েডীয় চলচ্চিত্র পরিচালক। ১৯৬৫ - মার্ক ওয়াহ, অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার। ১৯৭২ - ওয়েন্টওয়ার্থ মিলার, ইংরেজ-বংশোদ্ভূত মার্কিন অভিনেতা। ১৯৭৭ - এ জে স্টাইলস, মার্কিন রেসলার। ১৯৭৮ - আই সোইয়োন, দক্ষিণ কোরীয় নভোচারী। ১৯৮০ - অ্যাবি ওয়ামব্যাচ, যুক্তরাষ্ট্রের পেশাদার প্রমীলা ফুটবল খেলোয়াড়। ১৯৮১ - রাশেদ উদ্দিন আহমেদ তপু, বাংলাদেশি সঙ্গীতশিল্পী। ১৯৮৭ - অ্যাঞ্জেলো ম্যাথিউস, শ্রীলংকান আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৮৭ - সোনাক্ষী সিনহা, বলিউড অভিনেত্রী। ১৯৮৯ - স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। মৃত্যু

১৮৮২ - ইতালির দেশব্রতী জাতীয়তাবাদী নেতা গ্যারিবল্ডি। ১৮৮৬ - রুশ নাট্যকার আলেকজান্ডার অস্ত্রোভস্কি। ১৯৫৬ - জিন হারশল্ট, ডেনীয়-মার্কিন অভিনেতা। ১৯৬৩ - তুরস্কের খ্যাতনামা কবি নাজেম হেকমাত। ১৯৭৫ - জাপানের নোবেল বিজয়ী প্রধানমন্ত্রী ইসাতু সাতো। ১৯৭৫ - দেবেন্দ্র মোহন বসু, ভারতীয় পদার্থবিজ্ঞানী। ১৯৭৭ - স্টিভেন বয়েড, উত্তর আয়ারল্যান্ডীয় অভিনেতা। ১৯৭৮ - সান্তিয়াগো বার্নাব্যু ইয়েস্তে, স্প্যানিশ ফুটবলার এবং কোচ। ১৯৮১ - আকবর হোসেন, বাঙালি কথাশিল্পী ও ঔপন্যাসিক। ১৯৮২ - শাহ আবদুল ওয়াহহাব, দারুল উলুম হাটহাজারীর ২য় মহাপরিচালক। ১৯৮২ - ফজল ইলাহী চৌধুরী, পাকিস্তানি রাজনীতিবিদ এবং পাকিস্তানের ৫ম রাষ্ট্রপতি। ১৯৮৮ - রাজ কাপুর, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা। ১৯৮৯ - টেড অ’বেকেট, অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৯৯০ - রেক্স হ্যারিসন, ইংরেজ অভিনেতা। ১৯৯১ - বিভা চৌধুরী, ভারতীয় বাঙালি নারী পদার্থবিজ্ঞানী। ২০১১ - দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত সংবাদ পাঠক আবৃত্তিকার ও বাচিক শিল্পী। ২০১৩ - হাকিম মুহাম্মদ আখতার, পাকিস্তানি দেওবন্দি সুফি। ২০১৫ - বিজয়া রায়, সত্যজিৎ রায়ের স্ত্রী। ২০১৯ - মমতাজউদদীন আহমদ, বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক। ২০২২ - পদ্মশ্রী সম্মানে ভূষিত ভারতীয় সন্তুরবাদক পণ্ডিত ভজন সোপরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে ১২ রেকর্ড গড়ার সুযোগ মেসির, বিশ্বমঞ্চে ঝলক দেখার অপেক্ষায় গোটা দুনিয়া

দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তায় ‘সাসটেইনাবিলিটি সামিট’ অনুষ্ঠিত

ঢাবিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

উগান্ডায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত বেড়ে ২৪

যত ট্রল-অপবাদই আসুক, দায়িত্ব থেকে বিচ্যুত হব না: শিক্ষামন্ত্রী

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা কলেজে আর্জেন্টিনা সমর্থকদের গরু ভোজের আয়োজন 

জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: সাংহাইয়ে আইসিটি মন্ত্রী

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, তার স্থান আন্তর্জাতিক অপরাধ আদালতে: মামদানি

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা কত, জানাল ইরান

১০

জাতীয় স্কুল বিজ্ঞান শিক্ষক সম্মেলন: বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নে নতুন প্রত্যয়

১১

শেষ ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

১২

২৪ ঘণ্টার ব্যবধানে একই উপসর্গে ২ ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১৩

তারেক রহমানের সঙ্গে রংপুর বিভাগের বিএনপি নেতাদের বৈঠক  

১৪

গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

১৫

দীর্ঘমেয়াদে চসিক মেয়র পদে থাকতে চান না শাহাদাত হোসেন

১৬

ইরানি জাতি আগের চেয়ে এখন আরও বেশি ঐক্যবদ্ধ: বাঘায়ি

১৭

বরযাত্রী ফেরার পথে দুর্ঘটনায় নিহত ২, আইসিইউতে কনে, হাত ভাঙল বরের

১৮

আগস্টে ‘প্রবাসী কার্ড’র পরীক্ষামূলক প্রকল্প চালু করবে সরকার

১৯

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইসলামাবাদ সমঝোতা স্থগিত করল ইরান

২০
X