কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় প্রেস ক্লাবের পাল্টাপাল্টি বিবৃতি

জাতীয় প্রেস ক্লাব। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাব। ছবি : সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং সদস্য শাহনাজ সিদ্দীকি সোমাকে ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও চর দখলের মতো ক্ষমতা দখলের অপতৎপরতা উল্লেখ করে পাল্টা বিবৃতি দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। রোববার (১১ আগস্ট) তাদের অনুপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নিলে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে যে কোনো ধরনের কর্মকাণ্ড গঠনতন্ত্র বিরোধী ও অবৈধ বলে গণ্য হবে। এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হতেও অনুরোধ জানিয়েছেন তারা।

এর আগে হাসান হাফিজ ও আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘ছাত্র-গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গত শনিবার জাতীয় প্রেস ক্লাবে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি ব্যবস্থাপনা কমিটি বরাবর পেশ করেন। তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে জাতীয় প্রেস ক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত এবং শাহনাজ সিদ্দীকি সোমাকে ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানসহ গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ (ক) ও ৩৪ মোতাবেক তাদের সদস্যপদ বাতিল করা হলো। ক্লাব গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪-এর খ) (৩) ও (৪) অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ সভাপতি এবং যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।’

পরে এ বিষয়ে জাতীয় প্রেস ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ক্ষমতার পালাবদলের পর জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্য চর দখলের মতো ক্ষমতা দখলের প্রচেষ্টা চালাচ্ছেন। তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষে ভাঙচুর চালিয়েছেন এবং জিনিসপত্র লুটপাট করেছেন। সহসভাপতি হাসান হাফিজ ও যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া অগঠনতান্ত্রিকভাবে নিজেদের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন। শুধু তাই নয়, তারা অগঠনতান্ত্রিকভাবে সভা আহ্বান করে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি এবং একজন সদস্যসহ তাদের তিনজনের সদস্যপদ বাতিল করেছেন। এ ছাড়া ৫০ জনের বেশি সিনিয়র সাংবাদিকের সদস্যপদ বাতিলের উদ্যোগ নিয়েছেন। আমরা এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা জানাই। সেইসঙ্গে তাদেরকে এই ধরনের অগঠনতান্ত্রিক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘জাতীয় প্রেস ক্লাব একটি মর্যাদাসম্পন্ন প্রতিষ্ঠান। বিভিন্ন রাজনৈতিক বিশ্বাসের পেশাদার সাংবাদিকরা এর সদস্য। তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ক্লাবের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেন। বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে যে কোনো ধরনের কর্মকাণ্ড গঠনতন্ত্রবিরোধী ও অবৈধ বলে গণ্য হবে। এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’

বিবৃতিদাতারা বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই দল-মতের ঊর্ধ্বে উঠে পরিচালিত হয়েছে জাতীয় প্রেস ক্লাব। একটি নিরপেক্ষ, নিয়মতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত হয়। আমাদের বিশ্বাস, গণতন্ত্রমনা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সাংবাদিকদের ‘দ্বিতীয় বাড়ি’ জাতীয় প্রেস ক্লাব জবরদখলের এই গর্হিত কর্মকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করবেন না। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এর তীব্র নিন্দা জানানোর পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা যেন বিঘ্নিত না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১০

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১১

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১২

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৩

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৪

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৫

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৬

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৭

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৮

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৯

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

২০
X