কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ইজতেমার ঘটনাকে দুপক্ষের সংঘর্ষ হিসেবে উপস্থাপন বিভ্রান্তিকর’

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের হাতে তাবলিগের সাথি ভাইদের ওপর সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনাকে দুপক্ষের সংঘর্ষ হিসেবে উপস্থাপন করাকে ভুল ও বিভ্রান্তিকর বলেছেন ওলামা মাশায়েখ বাংলাদেশের আলেমরা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ওলামা মাশায়েখ বাংলাদেশের ওলামা মাশায়েখ বাংলাদেশের মিডিয়া বিভাগের মাওলানা আফসার মাহমুদের সই করা যৌথ বিবৃতিতে এসব কথা বলেন তারা।

বিবৃতিদাতা নেতারা হলেন মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা নাজমুল হাসান, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মুফতি মাসউদুল করীম।

টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের হাতে তাবলিগের সাথি ভাইদের ওপর সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, কিছু মিডিয়ায় এ ঘটনাকে দুপক্ষের সংঘর্ষ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা ভুল ও বিভ্রান্তিকর।

আলেমরা স্পষ্টভাবে আরও বলেন, এই হামলায় তাবলিগের নিরীহ সাথি ভাইদের ওপর একতরফা আক্রমণ চালানো হয়। সুষ্ঠু ও ইনসাফ ভিত্তিক বিচারের স্বার্থে এ বিষয়ে মিডিয়ায় সঠিক তথ্য তুলে ধরা অত্যন্ত জরুরি। আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন মিডিয়ায় টঙ্গী ইজতেমার ময়দানে তাহাজ্জুদ নামাজরত, জিকিররত ও ঘুমন্ত তাবলিগের সাথি ভাইদের ওপর সাদপন্থীদের বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে দুপক্ষের সংঘর্ষ বলে উপস্থাপন করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক।

দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তারা বলেন, এই ন্যক্কারজনক ঘটনাকে দুপক্ষের বলে উপস্থাপন করলে চিহ্নিত দোষী গোষ্ঠীর অপরাধ হালকা করা হবে। তাই অতর্কিত এই নারকীয় হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত দোষীদের অপরাধ হালকা না করে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরার জন্য আমরা মিডিয়ার দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বিবৃতিদাতারা কয়েকটি দাবির কথা উল্লেখ করে বলেন, সাদপন্থীরা এ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করার দ্বারা দাওয়াত ও তাবলিগের কাজ করার নৈতিক অধিকার হারিয়েছে। তাই আমরা এ দেশে তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। পাশাপাশি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের কাছে জোরালো আহ্বান জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X