কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মাসুদ বিন মোমেনের চু‌ক্তিভিত্তিক নিয়োগ বা‌তিল

মাসুদ বিন মো‌মে‌ন। ছবি : সংগৃহীত
মাসুদ বিন মো‌মে‌ন। ছবি : সংগৃহীত

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মো‌মে‌নের চু‌ক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগ বাতিল ক‌রে‌ছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ডিসেম্বরে তার বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

রোববার (১ সে‌প্টেম্বর) সন্ধ‌্যায় পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন গণমাধ্যমকে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ন।

কূটনৈতিক সূত্র বলছে, ২০২২ সালের নভেম্বরে পেশাদার কূটনীতিক মাসুদ বিন মোমেন অবসরে যান। কিন্তু বিদায়ী শেখ হাসিনা সরকার তাকে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে। সবশেষ ছাত্র-জনতার সর্বাত্মক আন্দোলনের বিরুদ্ধেও বলিষ্ঠ অবস্থান ছিল তার। আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার থেকে গুলির ঘটনা অস্বীকারের চেষ্টা ছিল তার অন্যতম উদাহরণ। এ জন্য ৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকেই পররাষ্ট্র সচিবের বিদায়ের আওয়াজ ওঠে। তিনিও মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকেন। অবশেষে আজ তার বিদায়ের ঘটনা ঘটল।

এরই মধ্যে তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, রাতের মধ্যেই তার বিদায়ের বাকি আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। নীতিনির্ধারকদের সিগন্যাল পেয়েই সচিবকে বিদায় দেওয়া হচ্ছে। কাল থেকে তার অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X