কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউরোপে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে এডুকেশন অ্যাট। আগামী ২০ ও ২১ জুন ঢাকার বনানীতে দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের একাডেমিক প্রোফাইল মূল্যায়নের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে সরাসরি আবেদনের সুযোগ পাবেন। একই সঙ্গে উচ্চশিক্ষা, স্কলারশিপ, ভিসা প্রক্রিয়া এবং ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুযোগ থাকবে।

অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশের উচ্চশিক্ষার সুযোগ তুলে ধরা হবে। আগ্রহীরা সাইপ্রাস, ডেনমার্ক, ফিনল্যান্ড, গ্রিস, হাঙ্গেরি, মাল্টা, আয়ারল্যান্ড, ইতালি, যুক্তরাজ্য এবং সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে তথ্য ও সহায়তা পাবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক ক্ষেত্রে আইইএলটিএস ছাড়াও এমওআই (মিডিয়াম অফ ইন্সট্রাকশন) এর মাধ্যমে আবেদনের সুযোগ থাকবে। এছাড়া দীর্ঘ স্টাডি গ্যাপ থাকা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। অংশগ্রহণকারীদের জন্য আইইএলটিএস ফি ক্যাশব্যাক, ফ্রি অ্যাকোমোডেশন সুবিধা, স্মার্টওয়াচ, স্কলারশিপ এবং ফ্যামিলি ভিসাসহ বিভিন্ন বিশেষ অফারের ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান ভ্রমণের টিকিটসহ বিনামূল্যে ভ্রমণের সুযোগ থাকবে।

দুই দিনব্যাপী এ আয়োজন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। অনুষ্ঠানস্থল রাজধানীর বনানীর ২৭ নম্বর সড়কের ‘এ’ ব্লকের ৪৫ নম্বর বাড়ির চতুর্থ তলার ‘এ৪’ ফ্ল্যাটে।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোনো নিবন্ধন ফি লাগবে না। আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত সনদ ও কাগজপত্র সঙ্গে নিয়ে সরাসরি উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X