কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) পাঁচ দশকের ইতিহাস নিয়ে বহুল প্রত্যাশিত ‘আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশন’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) রাজধানীর কারওয়ান বাজার সিএ ভবনের আইসিএবি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আইসিএবি প্রেসিডেন্ট এন কে এ মবিন এফসিএ এ মোড়ক উন্মোচন করেন।

‘লিগ্যাসি ইন মোশন’ প্রতিপাদ্যের মাধ্যমে এ স্মারক প্রকাশনায় আইসিএবি’র প্রতিষ্ঠা, যাত্রা, অর্জন ও অবদানের সুদীর্ঘ ঐতিহ্য এবং বাংলাদেশে হিসাব পেশার বিকাশকাল তুলে ধরা হয়েছে। একইসঙ্গে এই অর্জন ও ঐতিহ্যের রূপকার এবং রূপান্তরমূলক উদ্যোগের ওপর আলোকপাত করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।

অনুষ্ঠানে আইসিএবি প্রেসিডেন্ট এন কে এ মবিন এফসিএ বলেন, ‘এই কফি টেবল বুক আইসিএবি’র গৌরবময় ঐতিহ্য, পেশাগত উৎকর্ষতা এবং জনস্বার্থ রক্ষায় অবিচল অঙ্গীকারের প্রতিফলন। এটি আমাদের ইনস্টিটিউটের যাত্রাপথের গুরুত্বপূর্ণ মাইলফলকগুলোকে ধারণ করেছে, যা ভবিষ্যৎ প্রজন্মের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সততা, দক্ষতা ও নেতৃত্বের সর্বোচ্চ মান বজায় রাখতে অনুপ্রাণিত করবে।’

মোড়ক উন্মোচনের সময় অনুষ্ঠানে আইসিএবি’র সাবেক প্রেসিডেন্টদের পাশাপাশি বর্তমান ভাইস-প্রেসিডেন্টরা, কাউন্সিল সদস্য এবং সদস্যরা উপস্থিতি ছিলেন। অনুষ্ঠানে আইসিএবি’র কাউন্সিল সদস্য ও এডিটেরিয়াল বোর্ডের চেয়ারম্যান আলা উদ্দিন এফসিএ হিসাব পেশা এবং জাতীয় অর্থনীতির উন্নয়নে আইসিএবি’র গুরুত্বপূর্ণ অবদানের ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আইসিএবি’র মেম্বার্স অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক ও কাউন্সিল সদস্য মোহাম্মদ মঈন উদ্দিন রিয়াদ এফসিএ। অন্যান্যদের মধ্যে আইসিএবি’র সাবেক প্রেসিডেন্ট পারভীন মাহমুদ এফসিএ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এই প্রকাশনাটি একদিকে যেমন একটি ঐতিহাসিক দলিল, অন্যদিকে তেমনি অনুপ্রেরণামূলক আখ্যান। এতে আইসিএবি প্রতিষ্ঠার পর থেকে এর নেতৃত্ব, অর্জন এবং অবদান তুলে ধরা হয়েছে। এই বইয়ের বর্ণনা, আলোকচিত্র ও প্রদর্শিত দলিলাদি হিসাব পেশার সমুন্নত চেতনাকে ধারণ করে এবং জাতীয় প্রতিষ্ঠান হিসাবে জনপ্রত্যাশা পূরণের আইসিএবি’র অঙ্গীকারকে প্রতিফলন করে।

অনুষ্ঠানে আইসিএবি’র চলমান রূপান্তরের অংশ হিসেবে আরো কিছু ডিজিটাল কার্যক্রমের ‍উদ্বোধন করা হয়। এগুলো হলো, আইসিএবি ইনফ্রাস্ট্রাকচার মডার্নাইজেশন, সিএ কানেক্ট মোবাইল অ্যাপ, প্রফেশনাল ক্লিয়ারেন্স অটোমেশন ক্লিয়ার পাথ, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) আপগ্রেড, স্টুডেন্ট রেজিস্ট্রেশন অটোমেশন স্মার্ট এনরোল, প্রফেশনাল এক্সপেরিয়েন্স রেকর্ড পোর্টাল এক্সপেরিয়েন্স হাব এবং অটোমেটেড কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিপিডি ৩৬০।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১০

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১১

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১২

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৩

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৪

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৫

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৬

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৭

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

২০
X