কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ১২:২৬ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রংপুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল বুধবার রংপুর সফর করবেন। রংপুর জিলা স্কুল মাঠে ১০ লাখ মানুষের বিশাল সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ১২ বছর আগে ২০১১ সালে তিনি এখানে শেষবার ভাষণ দেন।

আরও পড়ুন : এবার বাংলাদেশে আন্দোলন-গ্রেপ্তার নিয়ে জাতিসংঘের বিবৃতি

সমাবেশে তিনি ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ আরও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি রংপুর বিভাগের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভা করবেন।

প্রধানমন্ত্রী ২০১৮ সাল থেকে প্রায় পাঁচ বছর পরে রংপুর বিভাগীয় সদর দপ্তরে আসছেন। এ খবরে পুরো রংপুর উৎসবমুখর হয়ে উঠেছে। আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টারে সাজানো হয়েছে পুরো রংপুর। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রস্তুতির অংশ হিসেবে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে চলছে নানা প্রস্তুতি।

আরও পড়ুন : আগস্টের প্রথম প্রহরে স্বেচ্ছাসেবক লীগের আলোর মিছিল

রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বলেন, আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। মহাসমাবেশে দশ লাখের বেশি লোকের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বাসসকে বলেন, আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রীর রংপুর আগমন উপলক্ষে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন তারা। এ লক্ষ্যে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসমাবেশ সফল হবে এবং রংপুরের জনগণ খুশি হবে। কারণ প্রধানমন্ত্রী ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১০

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১১

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৩

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৪

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৫

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৬

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৭

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৮

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৯

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X