কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নাফিজ সরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। ছবি : সংগৃহীত
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। ছবি : সংগৃহীত

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (০৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে শুনানি করেন।

এর আগে দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) ও অনুসন্ধান টিমের দলনেতা মো. মাসুদুর রহমান চৌধুরী নাফিজ সরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এ ছাড়া পদ ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে ও কানাডাতে তিনি বিপুল পরিমাণ সম্পদ অর্জন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। পাশাপাশি তিনি অজ্ঞাত স্থান থেকে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করে তার সপক্ষে বক্তব্য প্রচার করছেন। দেশের বর্তমান বাস্তবতায় নাফিজ সরাফাতের দেশ ত্যাগের আশঙ্কা থেকে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাওয়া স্থগিতের আবেদন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X