সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১২:৫৯ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় স্মৃতিসৌধে পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যানের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে পিএসসি’র নবনিযুক্ত চেয়ারম্যানের শ্রদ্ধা। ছবি : কালবেলা
জাতীয় স্মৃতিসৌধে পিএসসি’র নবনিযুক্ত চেয়ারম্যানের শ্রদ্ধা। ছবি : কালবেলা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমসহ আরও চার সদস্য। জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। এ সময় পিএসসির অপর চার সদস্য নুরুল কাদির, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্লাহ ও মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার উপস্থিত ছিলেন।

পিএসসি নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, আমরা কেবল দায়িত্ব নিয়েছি, এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করব বলে বিবেচনা করছি। পরীক্ষার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করছি, আপনারা অচিরেই জানতে পারবেন, আমরা আসলে কি করতে চাচ্ছি, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি।

শ্রদ্ধা জানানো শেষে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছ রোপণ করেন। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১০

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১১

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১২

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৩

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৪

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৫

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৬

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৭

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৮

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৯

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

২০
X