কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ
প্রশ্নফাঁস

পিএসসির অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

বাঁয়ে পিএসসি বিজ্ঞান শাখার অফিস সহকারী মো. আব্দুল আজিম (৪৯) ও ডানে পিএসসির পরিচ্ছন্নতা কর্মী রুপন চন্দ্র দাস (৪৪)। ছবি : সংগৃহীত
বাঁয়ে পিএসসি বিজ্ঞান শাখার অফিস সহকারী মো. আব্দুল আজিম (৪৯) ও ডানে পিএসসির পরিচ্ছন্নতা কর্মী রুপন চন্দ্র দাস (৪৪)। ছবি : সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের সাব-আসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নন ক্যাডার) পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১৮ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- পিএসসি বিজ্ঞান শাখার অফিস সহকারী মো. আব্দুল আজিম (৪৯) ও পিএসসির পরিচ্ছন্নতা কর্মী রুপন চন্দ্র দাস (৪৪)।

আজাদ রহমান জানান, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দলের অভিযানে আগারগাঁওয়ের বিপিএসসি প্রধান কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল, বিপিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বিভিন্ন ব্যাংকের চেক ও নগদ টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র গত ৫ জুলাই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের (নন ক্যাডার) নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে বিতরণ করছে বলে সিআইডির সাইবার পুলিশ সেন্টার জানতে পারে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন বিগত বছরগুলোতে অর্থের বিনিময়ে বিসিএসসহ পিএসসির বিভিন্ন গ্রেডের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সিআইডির এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দুজন আদালতে আত্মসমর্পণ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১০

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১১

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১২

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১৩

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১৪

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৫

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৬

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৭

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৮

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৯

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

২০
X