কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নিম্নচাপের পিঠে চড়ে আসছে শীত

হেমন্তের সকালে রোদে ওম নিচ্ছেন এক বৃদ্ধ। ছবি : সংগৃহীত
হেমন্তের সকালে রোদে ওম নিচ্ছেন এক বৃদ্ধ। ছবি : সংগৃহীত

সময়ের পালাক্রমে এসেছে হেমন্ত। গ্রামীণ সকালের নরম রোদে হালকা কুয়াশায় মুখ লুকিয়ে শিশিরবিন্দু। এর সঙ্গে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেপ্টে আছে। এমন চমৎকার দিনের মাঝে আবহাওয়া অফিস দিলো দুঃসংবাদ। সংস্থাটি বলছে, দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর প্রভাবে বাংলাদেশের উপকূলে আগামী বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে আগেভাগেই শীত নেমে আসারও সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা কালবেলাকে বলেন, নিম্নচাপটি আরও ঘূণিভূত হতে পারে। তবে বাংলাদেশের দিকে আসবে না, উত্তর ভারত এবং শ্রীলঙ্কার দিকে যাবে। পরে আবার সুস্পষ্ট লঘুচাপ, লঘুচাপে পরিণত হবে। এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার উপকূলে বৃষ্টি হতে পারে।

বৃষ্টির প্রভাবে শীত বিস্তার করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেই সম্ভবনা রয়েছে। তবে বৃষ্টির কারণে শীত বাড়লেও, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শীতের রেশ কিছুটা কমে আসবে। এরপরই ফাইনালই শীত বিস্তার করবে।

এদিকে নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে; এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে।

এর আগে গত শনিবার (২৩ নভেম্বর) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, সেটি নিয়ে চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হল।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষুবীয় ভারত সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামী মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এ ছাড়া বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বৃষ্টি নিয়ে কৃষকদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে।

আবহাওয়া বর্তায় সংস্থাটি বলছে, দেশে ধেয়ে আসছে বৃষ্টিবলয় আঁখি। আর এর প্রভাবে দেশের খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও উপকূলীয় অঞ্চলে আগামী ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। সেইসঙ্গে উপকূলীয় জেলাসমূহের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে।

কৃষকদের পরামর্শ দিয়ে সংস্থাটি আরও জানায়, যারা রবি শস্যের চাষাবাদ করতে চাচ্ছেন, তারা ডিসেম্বর মাসের ২-৩ তারিখ চাষাবাদ শুরু করলে ক্ষতির হাত থেকে বাঁচা যাবে। এ ছাড়া উপকূলীয় এলাকার যেসব কৃষক ভাইয়েরা আমন ধান সংগ্রহ করছেন তারা আগামী ২৭ তারিখের ভিতরে ধান সংগ্রহ না করলে বৃষ্টির কারণে ক্ষতির শঙ্কা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X