কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে শীতার্ত মানুষের পাশে ছাত্রদল

শীতার্ত মানুষের পাশে ছাত্রদল। ছবি : কালবেলা
শীতার্ত মানুষের পাশে ছাত্রদল। ছবি : কালবেলা

শীতের মৌসুমে ছিন্নমূল মানুষের রাত কাটে অবর্ণনীয় কষ্টে। বিভিন্ন স্থানে চোখে পড়ে ফুটপাতে শুয়ে থাকা গৃহহীন মানুষের। এসব সহায়-সম্বলহীনদের কেউ হালকা বিছানা পেতে, কেউবা বিছানা ছাড়াই শুয়ে পড়েন সড়কে কিংবা ফুটপাতে। রাজধানীতে এমন কিছু ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে গভীর রাতে শীতার্ত মানুষদের কম্বল দেওয়া হয়।

এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, আজিমপুর, পলাশী, কেন্দ্রীয় শহীদ মিনার ও বকশীবাজার এলাকায় অসহায় এবং গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ ছাড়াও ফুটপাতে থাকা ভবঘুরে শীতার্ত মানুষকেও কম্বল দেওয়া হয়। কম্বল পেয়ে শীতার্ত মানুষরা কৃতজ্ঞতা জানিয়েছেন।

সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, শীতের তীব্রতা বাড়ছে। ফুটপাতে ছিন্নমূল মানুষরা কষ্টে আছেন। এসব অসহায় মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা কম্বল নিয়ে সবার কাছে ছুটে গেছি। ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। অসহায় শীতার্ত মানুষের পাশে থাকতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান হৃদয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা দিপু আহমেদ, বুটেক্সের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন কাজলসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X