কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ এএম
অনলাইন সংস্করণ

১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিনও লাগেনি : অসীম

হাজারীবাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা
হাজারীবাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বলেছেন, রাজাকার রাজাকার বলে শেখ হাসিনা ১৬টি বছর দেশ শাসন করেছেন । কিন্তু ২০২৪ সালে জুলাই-আগস্টে রাজাকার বলে ১৬দিন টিকতে পারেননি। রাজাকার বলার ১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিনও লাগেনি।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর ১৪ নং ওয়ার্ড হাজারীবাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাসির উদ্দিন অসীম বলেন, আপোসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছর আন্দোলন-সংগ্রাম করেছেন। কোনো স্বৈরাচারী সরকারের সঙ্গে আপোস করেননি। বরং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন; আজীবন লড়াই করে যাচ্ছেন। আর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। তিনি যদি ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না।

তিনি বলেন, যে সংসদে দাঁড়িয়ে আইন ও উন্নয়নের কথা বলার সেখানে পতিত আওয়ামী লীগ সরকার ও সরকার প্রধান শেখ হাসিনা দীর্ঘ ১৬টি বছর জিয়াউর রহমানের চরিত্র হরণের চেষ্টা করেছিলেন। সেখানে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলা হয়েছে। সংসদে সবচেয়ে বেশি সময় তারা ব্যবহার করেছেন জিয়াউর রহমানের পরিবার খালেদা জিয়া ও তারেক রহমানের চরিত্র হরণের কথা বলে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের কতজন নেতা যুদ্ধ করেছেন? উনারা তো ভারতে পালিয়ে গিয়েছিল; সেখানে আনন্দ উৎসব করেছেন। অথচ ক্ষমতার মোহে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলতে দ্বিধাবোধ করেনি।

বিএনপির এই নেতা বলেন, রাজনীতি কোনো পেশা হতে পারে না, রাজনীতি একটা আবেগ। রাজনীতি একটা দর্শন। আমরা জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দুই বছর আগ থেকে ৩১ দফার কথা বলেছেন; এখনো কাজ করে যাচ্ছেন। তিনি ক্ষমতার চেয়ে জনগণকে বেশি প্রাধান্য দেন। তাই স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে থাকা সব রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষদের নিয়ে তিনি আগামী দিনে সরকার গঠন করবেন বলে ঘোষণা দিয়েছেন। আগামী দিনে বিএনপি যদি দেশ পরিচালনায় যায়; সেক্ষেত্রে জনগণ হবে ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক বিএনপি নয়, বিএনপির কর্মীরাও নয়।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, আপনাদের দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়; সবাই খেয়াল রাখবেন। আপনাদের মধ্যেও যদি কেউ থেকে থাকেন তাহলে আপনাদেরও সতর্ক করছি। যারাই অন্যায় করুক বিএনপি কাউকে ছাড় দেয় না; ছাড় দেবে না। যারা বিশৃঙ্খলা করবেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

১০

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

১১

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

১২

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১৩

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

১৪

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

১৫

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

১৬

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

১৭

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

১৮

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

১৯

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

২০
X