কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ এএম
অনলাইন সংস্করণ

মায়ের শোককে শক্তিতে পরিণত করে মানবসেবায় অপর্ণা রায়

নারায়ণগঞ্জের সাইনবোর্ড বাসস্ট্যান্ডে শীতবস্ত্র বিতরণ করেন অপর্ণা রায় দাস। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের সাইনবোর্ড বাসস্ট্যান্ডে শীতবস্ত্র বিতরণ করেন অপর্ণা রায় দাস। ছবি : কালবেলা

সদ্য প্রয়াত মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই মানবসেবায় নেমেছেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদিকা অপর্ণা রায় দাস।

সোমবার (৩০ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সাইনবোর্ড বাসস্ট্যান্ডে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে রোববার (২৯ ডিসেম্বর) মা ঝর্ণা রায়কে হারান অপর্ণা রায় দাস।

জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের প্রতিষ্ঠাতা সভাপতি এস আলম রাজিবের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, নারায়ণগঞ্জ সদর থানা জাসাসের সভাপতি দিকো খান, ঢাকা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রকিবুল, ছাত্রদলের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার সীমান্ত দাস, স্বপন, সাবেক ভিপি রাজু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মাত্র একদিন আগেই মাকে হারিয়ে শোকাহত অপর্ণা রায়। তবুও দেশের মানুষের জন্য, দুস্থ মানুষের জন্য তার অব্যাহত কর্মপ্রচেষ্টা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। নিজের ব্যক্তিগত কষ্টকে পেছনে ফেলে মানবসেবার এই উদ্যোগ নিঃসন্দেহে সবার কাছে অনুকরণীয়। দেশ ও জনগণের প্রতি অপর্ণা রায় দাসের এই আত্মত্যাগ ও দায়বদ্ধতা বিএনপির মানবিক ও জনবান্ধব নীতিরই প্রতিফলন।

তারা আরও বলেন, শ্রদ্ধা জানাই এই সংগ্রামী নারীর প্রতি, যিনি শোককে শক্তিতে পরিণত করে দেশের সেবায়, মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও অনুশাসন মেনে চলা অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১০

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১১

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১২

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১৩

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১৪

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৬

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৭

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৮

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৯

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

২০
X