কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করুণা নয়, নৈতিক দায়িত্ব’

বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করুণা নয়, নৈতিক দায়িত্ব এবং তারেক রহমানের পক্ষ থেকে উপহার। প্রতি বছর তারেক রহমানের নির্দেশে বিএনপি অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। দেশে থাকতে তিনি নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করতেন। বিএনপি মানবিক দায়িত্ববোধ থেকে মানব কল্যাণে কাজ করে।

রোববার (২৯ ডিসেম্বর) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও গামারীতলা ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন । বন্যা, শীত, করোনা, ডেঙ্গুসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিএনপির মানবিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের জনগণের সঙ্গে থাকার এবং জনগণকে সঙ্গে রাখার আহ্বান জানিয়েছেন। বিএনপি কথামালার রাজনীতি নয়, বাস্তবভিত্তিক রাজনীতি করে। জনকল্যাণ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

তিনি বলেন, বিএনপি মানবতাবাদী দল। সরকার বা বিরোধী দল- যে অবস্থানেই থাকুক না কেন, সুখ-দুঃখে জনগণের পাশে থাকে । তীব্র শীত ও কনকনে ঠান্ডা বাতাসে দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিনাতিপাত করছে উল্লেখ করে তিনি সরকার ও বিত্তবানদের প্রতি শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সোহাগীপাড়া উচ্চ বিদ্যালয় ও গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, হাবিবুর রহমান , আবদুল কুদ্দুস, আবুল হাশেম, আবুল কাশেম ডলার, আবদুল ওয়াহেদ তালুকদার, গাজীউর রহমান ,হুমায়ুন কবীর, আবদুস শহিদ, সাহাবুদ্দিন মেম্বার, আবদুল খালেক , আমিনুল ইসলাম খোকন খান, রুহুল আমিন, হাফিজুল ইসলাম, রমজান আলী, জালাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

১০

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১১

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১২

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১৩

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৬

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৭

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৮

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৯

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

২০
X