কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এটিজেএফবির সভাপতি তানজিম, সাধারণ সম্পাদক বাতেন

তানজিম আনোয়ার ও বাতেন বিপ্লব। ছবি : সংগৃহীত
তানজিম আনোয়ার ও বাতেন বিপ্লব। ছবি : সংগৃহীত

এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন ‘এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি)’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য সংগঠনটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি তানজিম আনোয়ার ও সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের প্রধান প্রতিবেদক বাতেন বিপ্লব।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগরের পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে নির্বাচনের মাধ্যমে এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। দুপুর আড়াইটায় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে চারটায় শেষ হয়। এর আগে সকাল দশটা থেকে একটা পর্যন্ত চলা বার্ষিক সাধারণ সভায় বিগত কমিটি তাদের আয়-ব্যয়সহ নানা বিষয় তুলে ধরে। এ সময় এজিএমে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি পদে ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ, যুগ্ম সম্পাদক পদে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিনিয়র রিপোর্টার মো. শফিউল্লাহ সুমন, অর্থ সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার মাহফুজ কামাল বাবু, সাংগঠনিক সম্পাদক পদে যৌথভাবে বাংলা অ্যাফেয়ার্সের বিশেষ প্রতিনিধি জুলহাস কবীর ও ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক আদনান রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক যায়যায়দিনের বিশেষ প্রতিনিধি আলতাব হোসেন, দপ্তর সম্পাদকে এনটিভির নিয়ামুল আজিজ সাদেক নির্বাচিত হন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- বাংলা আউটলুকের বিশেষ প্রতিনিধি মুক্তাদির রশিদ রোমিও, কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমি, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশিদুল হাসান, বিটিভির সিনিয়র রিপোর্টার খালিদ আহসান ও বিডিনিউজ টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার গোলাম মর্তুজা অন্তু।

এটিজেএফবির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। এ ছাড়া নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নীলাদ্রি মহারত্ন ও সোহেল হোসেন পাটোয়ারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X