কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের অ্যাভিয়েশন খাতকে এগিয়ে নিতে কাজ করার আগ্রহ আমিরাতের

এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাত রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি। ছবি: সংগৃহীত
এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাত রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অ্যাভিয়েশন খাতকে এগিয়ে নিতে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

গতকাল বুধবার ঢাকার কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ওই সময় দুই দেশের প্রতিনিধিরা গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিস, অ্যান্টি ড্রোন সিস্টেম এবং প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমসসহ অ্যাভিয়েশন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বেবিচক এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে দুই দেশের প্রতিনিধিরা ভবিষ্যতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরে বাংলাদেশে নিযুক্ত কানাডার চার্জ ডি অ্যাফেয়ার্স মিস ডেবরা বয়েস বেবিচক চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত স্বাক্ষাৎকারে চার্জ ডি অ্যাফেয়ার্স দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

এ ছাড়া বাংলাদেশের অ্যাভিয়েশন খাতে কানাডা সরকারের বিভিন্ন সহযোগিতা এবং স্মার্ট বিমানবন্দর তৈরির বিষয়ে কানাডা সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। দুই দেশের প্রতিনিধিরা সামনের দিনগুলোতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X