কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৫৭ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বিমানে দুর্নীতি করে কেউ পার পাবে না’

এটিজেএফবির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কথা বলেন বিমানের এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমান। ছবি : কালবেলা
এটিজেএফবির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কথা বলেন বিমানের এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমান। ছবি : কালবেলা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমান বলেছেন, সবাইকে নিয়ম মেনে কাজ করতে হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।

বুধবার (১৬ অক্টোবর) এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন ‘এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম (এটিজেএফবি)’ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন।

দায়িত্ব নেওয়ার পর নানা উদ্যোগের কথা জানিয়ে বিমানের এমডি বলেন, ওটিপি গত মাসের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে। কেবিন ক্রু থেকে শুরু করে সব বিভাগেই কঠোরভাবে নজরদারি এবং জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, আমরা চাই বিমানের উন্নত হোক। বাংলাদেশের উন্নয়ন হোক। আমাদের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের জন্য একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা। এ জন্য অবাধ তথ্য সরবরাহের বিকল্প নেই। স্বচ্ছতা এবং জবাহদিহিতা নিশ্চিত করা খুবই জরুরি।

সৌজন্য সাক্ষাতে এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বিপ্লব, সহসভাপতি রাজীব ঘোষ, সাংগঠনিক সম্পাদক ইমরুল কাওসার ইমন, নির্বাহি কমিটির সদস্য খালিদ আহসান, মাসুদ রুমী, সিনিয়র সদস্য রিতা নাহার, আবুল আজাদ সোলায়মান, পারভেজ নাদির রেজা, কামরান সিদ্দিকী, শহিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X