কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের দেশ ও জাতির স্বার্থে কথা বলার আহ্বান ব্যারিস্টার খোকনের

রাজধানীর কাকরাইলে দৈনিক জনতার জমিন পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি : কালবেলা
রাজধানীর কাকরাইলে দৈনিক জনতার জমিন পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি : কালবেলা

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আপনারা যারা মিডিয়ার দায়িত্বে আছেন, সাংবাদিক হিসেবে কর্মরত আছেন তারা সবসময় দেশ ও জাতির স্বার্থে কথা বলবেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে দৈনিক জনতার জমিন পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার খোকন বলেন, গণমাধ্যমে মিথ্যা তথ্য ছাড়ানো একটি অপরাধ, আবার সত্য কথা বলতে না পারাটাও আরেকটি অপরাধ৷ দৈনিক জনতার জমিনের মাধ্যমে দেশবাসী যেন সব সময় সত্য খবর পায় এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে বলে আমার প্রত্যাশা।

এ সময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দৈনিক জনতার জমিনের মঙ্গল কামনা করেন এবং সকলকে দেশের জন্য কাজ করতে অনুরোধ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক জনতার জমিনের সম্পাদক ও প্রকাশক জাবেদ আলম কিরণ। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম সহিদ, ঢাকার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বাংলাদেশ ফেডারের সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক খোলা আকাশের সাবেক সম্পাদক ড. কাজল রশীদ শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক ডিএম অমর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ। বিএনপি নেতা মঞ্জুরুল আজিম সুমন, সাংবাদিক কামরুল হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X