কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস উইং’র মতবিনিময়

মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিবসহ সাংবাদিক নেতারা। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিবসহ সাংবাদিক নেতারা। ছবি : কালবেলা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও সেক্রেটারিয়েট সাংবাদিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সোমবার (৩০ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান।

সোমবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ সীমিত করার সিদ্ধান্তের কারণে সৃষ্ট অসুবিধার জন্য আমরা দুঃখিত। সরকার সাংবাদিকদের জন্য আরও সাংবাদিক বান্ধব এবং দক্ষ অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে আসবে। নতুন এ পদক্ষেপে কোনো সাংবাদিক ক্ষতিগ্রস্ত হবে না। বৈঠকে যোগ দেওয়া চার সাংবাদিক সংগঠনের নেতারা সচিবালয়ের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড এবং প্রবেশ ব্যবস্থা উন্নত করতে বিভিন্ন প্রস্তাব জমা দিতে সম্মত হয়েছেন। আমরা সংবাদপত্রের স্বাধীনতা এবং তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাস করি। জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা এক ইঞ্চিও ছাড় দিব না।

এ সময় সাংবাদিক নেতারা ২০০ এর বেশি সাংবাদিককে দ্রুত অস্থায়ী প্রবেশ পাস দেওয়ায় সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১০

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১১

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১২

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৪

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৫

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৬

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৭

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৮

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৯

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

২০
X