বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কাতারের ভিসা নিয়ে অপপ্রচার, মন্ত্রণালয়ের আহ্বান

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সম্প্রতি ‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’ শীর্ষক খবর সামাজিক যোগাযোগমাধ্যমসহ কতিপয় সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে। এমন প্রচারণা গুজব বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) এক তথ্যবিবরণীতে এ কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয় মনে করে, এ ধরনের মিথ্যা তথ্য পরিবেশন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কোনো মহলের বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রয়াস। এ ধরনের গুজব এড়িয়ে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃতপক্ষে কাতারের শ্রমবাজার যথারীতি চালু রয়েছে। বাংলাদেশ থেকে কাতারে গত সেপ্টেম্বর ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ১ লাখ ১১ হাজার ৬৬২ জন কর্মী পাঠানো হয়েছে। বর্তমানে কাতারে ৪ লাখ ২৫ হাজার ৬৮১ জন কর্মী কর্মরত রয়েছে।

এ ছাড়া কাতারে ‘ফ্রি ভিসা’তে কর্মী পাঠানোর বিষয়ে মহল বিশেষের বিভ্রান্তিকর ও ভুয়া প্রচারণার বিষয়টিও মন্ত্রণালয়ের নজরে এসেছে। প্রকৃতপক্ষে কাতারে ‘ফ্রি ভিসা’ নামে কোনো ভিসা ব্যবস্থা নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X