কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ইউআইপাথের সম্মাননা পেল জেনেক্স ইনফোসিস

প্রিন্সিপ্যাল রিকগনিশন পুরস্কারে ভূষিত জেনেক্স ইনফোসিস লিমিটেড। ছবি : কালবেলা
প্রিন্সিপ্যাল রিকগনিশন পুরস্কারে ভূষিত জেনেক্স ইনফোসিস লিমিটেড। ছবি : কালবেলা

প্রযুক্তি খাতে ইউআইপাথের আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড। সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে জেনেক্সকে ‘প্রিন্সিপ্যাল রিকগনিশন পুরস্কার’ এ ভূষিত করেছে আন্তর্জাতিক রোবোটিক প্রসেস অটোমেশন সফটওয়্যার কোম্পানি ইউআইপাথ।

প্রযুক্তি খাতে কাজ করা প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ইগার্ডিয়ান অ্যানুয়াল পার্টনার কনফারেন্স ‘ক্লিক২৩’ শিরোনামে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন খাতে রোবোটিক অটোমেশন প্রসেস বা আরপিএ নিয়ে সফলভাবে কাজ করার স্বীকৃতিস্বরূপ জেনেক্সকে এ সম্মাননা দিয়েছে ইউআইপাথ বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেনেক্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ জালাল উদ্দিন বলেন, নিঃসন্দেহে এই স্বীকৃতি জেনেক্স ইনফোসিসের জন্য আরেকটি বড় মাইলফলক। এই অর্জন আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করবে। এই অর্জনের ফলে প্রযুক্তিনির্ভর চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে আমাদের গ্রাহকদের প্রযুক্তিগতভাবে প্রস্তুত করতে এবং সাফল্য নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা প্রদান অনুপ্রাণিত হবো।

ইউআইপাথ এই ইন্ডাস্ট্রির এন্ড-টু-এন্ড বিজনেস অটোমেশন প্ল্যাটফর্ম এবং এটি মানুষের কাজ করার পদ্ধতিকে নতুন গতিশীলতা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের শক্তিকে কাজে লাগিয়ে ইউআইপাথ সফটওয়্যার রোবোটগুলো অনেক দৈনন্দিন এবং পুনরাবৃত্তিমূলক ব্যবসায়িক কাজ করতে সক্ষম হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X