কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ এএম
অনলাইন সংস্করণ

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

ছবি  : কালবেলা
ছবি : কালবেলা

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সালমা ইন্ডাস্ট্রিতে নিখোঁজের পাঁচ দিন পর বিজয় নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে তিন থেকে চার দিন আগে হত্যা করা হয়েছে।

নিহতের নাম মোহাম্মদ মিজান (বিজয়)। তার বাবার নাম আমজাদ হোসেন। বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। তিনি মহাখালীর ওয়ার্ড-২০ এলাকার ৭তলা মসজিদ সংলগ্ন এলাকায় বসবাস করতেন। নিহত মিজান সালমা ইন্ডাস্ট্রির একটি অফিসে ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে অবহিত করা হয়। পরে রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে নিহতের খালাতো বোন ঘটনাস্থলে পৌঁছান। পরিবারের সদস্যকে সঙ্গে নিয়ে রাত ১১টা ৩০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে প্রবেশ করে।

পুলিশ জানায়, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের কারণে মাথা থেঁতলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আলমগীর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাত আনুমানিক ১টা ২০ মিনিটে মরদেহ হাসপাতালে পৌঁছায়।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১০

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১২

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৩

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৪

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৫

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৬

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৭

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৮

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৯

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

২০
X