কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৫ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা

হাসপাতালের ভেতরে রোগী-স্বজনদের ভিড়। ছবি : সংগৃহীত
হাসপাতালের ভেতরে রোগী-স্বজনদের ভিড়। ছবি : সংগৃহীত

দেশের সব সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য বন্ধে ৭ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। একই সঙ্গে সরকারি হাসপাতালে বিনামূল্যে হুইলচেয়ার-ট্রলি সরবরাহের নির্দেশনাও দেওয়া হয়েছে।

রোববার (২ মার্চ) উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

৭ দফা নির্দেশনা

১. হাসপাতালে বিনামূল্যে হুইলচেয়ার-ট্রলি সরবরাহ নিশ্চিত করতে হবে।

২. হাসপাতালের জরুরি বিভাগের কাছাকাছি দৃশ্যমান স্থানে হুইলচেয়ার-ট্রলি রাখতে হবে এবং বিনামূল্যে প্রদানের লিখিত নির্দেশনা টাঙাতে হবে।

৩. নির্দিষ্ট ইউনিফর্ম পরিহিত অবস্থায় হাসপাতালের সেবাকর্মী বা ওয়ার্ডবয় হুইলচেয়ার-ট্রলি বহন করবে।

৪. বহিরাগত কেউ হুইলচেয়ার-ট্রলি বহন বা টাকার বিনিময়ে হুইলচেয়ার-ট্রলি সরবরাহ সেবা প্রদান করতে পারবে না।

৫. হাসপাতাল দালাল-মুক্ত করতে হবে। দালালের দৌরাত্ম্য বন্ধে পুলিশের সহায়তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬. দালালদের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

৭. কোনো সেবার জন্য বিধিবহির্ভূত অর্থ আদায় বা বখশিশ চাওয়া বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

এ অফিস আদেশ বিভিন্ন দপ্তরের মহাপরিচালক, সচিব, পরিচালক বা তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১০

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১১

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

১২

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

১৪

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

১৫

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

১৭

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৮

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

১৯

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

২০
X