মুফতি দিদার হুসাইন
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

জেমিনি দিয়ে তৈরি প্রতীকী ছবি | কালবেলা
জেমিনি দিয়ে তৈরি প্রতীকী ছবি | কালবেলা

ন্যায়বিচার প্রতিষ্ঠা ইসলামের অন্যতম মৌলিক লক্ষ্য। কোরআনুল কারিম বারবার ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে এবং জুলুম, অন্যায়, অপরাধকে প্রশ্রয় দেওয়া থেকে সতর্ক করেছে। তাই আপনার সামনে কোনো গুরুতর অপরাধ সংঘটিত হওয়ার পর সেটাকে অস্বীকার করা, অপরাধীকে রক্ষা করা, প্রমাণ নষ্ট করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া কিংবা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করা ইসলামের দৃষ্টিতে বড় গোনাহ।

আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। আর পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। (সুরা মায়েদা: ২)

উল্লিখিত আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে পাকিস্তানের মুফতি মোহাম্মদ শফি (রহ.) বলেছেন, মানুষের বোঝা উচিত যে, (প্রকাশ্যে সংগঠিত) অপরাধীর অপরাধ গোপন করা এবং সত্য সাক্ষ্য দানে বিরত থাকা, অপরাধের সহায়তা করার নামান্তর। এটা কোরআনের আইনে হারাম ও কঠোর পাপ। (মাআরেফুল কোরআন: পৃ. ৩০৭)

আল্লাহ তাআলা আরও বলেন, ‘তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দিও না এবং জেনেশুনে সত্য গোপন করো না।’ (সুরা আল বাকারা: ৪২)

অন্য আয়াতে রব্বে কারিম ইরশাদ করেন, ‘তুমি খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী হইও না।’ (সুরা নিসা: ১০৫)

কোরআনুল কারিমের এই আয়াতটি এমন এক ঘটনার প্রেক্ষাপটে অবতীর্ণ হয়, যখন এক অপরাধীকে নির্দোষ প্রমাণের চেষ্টা করা হচ্ছিল। ওই মুহূর্তে আল্লাহ তাআলা তাঁর রাসুলকে পর্যন্ত সতর্ক করে দিয়েছেন, যেন কোনো অপরাধীর পক্ষ না নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের জন্য এর নির্দেশ কতো বেশি গুরুত্বপূর্ণ হতে পারে!

রাসুল (সা.) বলেছেন, সাবধান মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষ্য (সবচেয়ে বড় কবিরা গোনাহের অন্তর্ভুক্ত)। তিনি কথাটি বারবার পুনরাবৃত্তি করেন। (বোখারি: ২৬৫৪)

অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া বা সত্য গোপন করা এই কঠিন হুঁশিয়ারি অন্তর্ভুক্ত।

জালিমকে রক্ষা নয়, জুলুম থেকে ফিরিয়ে আনাই প্রকৃত সাহায্য

হাদিসে রাসুল (সা.) বলেছেন, তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক বা মজলুম। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মাজলুমকে সাহায্য করা বুঝলাম, কিন্তু জালিমকে কীভাবে সাহায্য করব? তিনি বললেন, তাকে জুলুম করা থেকে বিরত রাখবে। এটাই তাকে সাহায্য করা। (বোখারি: ৩৪৪)

অতএব অপরাধীকে আড়াল করা বা তাকে আইনের আওতার বাইরে রাখার চেষ্টা করা, ইসলামের শিক্ষা নয়; বরং তাকে অন্যায় থেকে ফিরিয়ে আনাই প্রকৃত সহানুভূতি। অন্যায়ের পক্ষে ওকালতি করার পরিণতির ব্যপারে রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি অন্যায় বিষয়ে বিতর্ক বা পক্ষপাত করে অথচ জানে যে, সে অন্যায়ের পক্ষে রয়েছে, সে আল্লাহর ক্রোধের মধ্যে থাকে, যতক্ষণ না সে তা থেকে ফিরে আসে। (আবু দাউদ: ৩৫৯৭)

লেখক: শরিয়াহ কনসালট্যান্ট

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে গেল ২ শিশু

নিয়োগ পরীক্ষার হলে সাবেক এমপি পুত্রের উপস্থিতি নিয়ে বিতর্ক

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

মেধাবী নীরবের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস আজ

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

১০

বর্ষার কবিতায় মুখর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

১১

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

১২

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৩

ব্র্যাক ব্যাংকে ছয় মাসে সিএএসএ ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি

১৪

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

১৫

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬ / ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী  

১৬

ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

১৭

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

১৮

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ

১৯

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন করে হয়েছিলেন নেতা, সেই একই আন্দোলনে হলো পতন

২০
X