সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১২:০৭ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা করা হবে 

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সংসদকে জানিয়েছেন, শিগগিরই এসি বাস/মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন এবং গণপরিবহনের অভ্যন্তরে ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১২তম লিখিত প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার লিখিত প্রশ্নে বলেন, দেশের মহাসড়কগুলোতে সুশৃঙ্খলভাবে গাড়ি চলাচল ও সঠিক ভাড়া নির্ধারণ করে তা কার্যকর করার লক্ষ্যে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা?

জবাবে শেখ রবিউল আলম বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ২৭ অনুযায়ী প্রতিটি মহানগর এলাকা, বিভাগ এবং জেলায় একটি করে যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠন ও কর্মপরিধি নির্ধারণের বিধান রয়েছে। সড়ক পরিবহন বিধিমালা-২০২২ এর বিধি ৬০(ক) অনুযায়ী সংশ্লিষ্ট যাত্রী ও পণ্য পরিবহন কমিটি কর্তৃক রাস্তার ধারণক্ষমতা বিবেচনাক্রমে স্ব-স্ব অধিক্ষেত্রে পরিবহনযানের সংখ্যা নির্ধারণ ও রুট পারমিট অনুমোদন করা হয়ে থাকে।

তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৩৪ (২) এর প্রদত্ত ক্ষমতাবলে সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, গণপরিবহনের জন্য ভাড়ার হার ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণ বা পুর্ননির্ধারণ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে উক্ত পুনর্নির্ধারিত ভাড়া অনুযায়ী বিআরটিএ কর্তৃক ভাড়ার তালিকা বিআরটিএ ওয়েব সাইটে প্রকাশ করা হয় এবং গণপরিবহনের অভ্যন্তরে দৃশ্যমান স্থানে প্রদর্শন করানোর জন্য সংশ্লিষ্ট পরিবহন প্রতিষ্ঠান/মালিককে নির্দেশনা প্রদান করা হয়।

মন্ত্রী জানান, গণপরিবহনের নন-এসি বাস/মিনিবাসের ভাড়ার তালিকা রয়েছে। শিগগিরই এসি বাস/মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে এবং ভাড়ার তালিকা গণপরিবহনের অভ্যন্তরে ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের গোল কেন বাতিল হলো!

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

১০

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

১১

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

১২

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

১৩

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

১৪

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

১৫

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

১৬

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

১৭

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

১৮

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

১৯

স্পেনের একাদশ ঘোষণা

২০
X