কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

ডিজেএফবির সভাপতি আরিফ, সম্পাদক রিপন

ছবি: কালবেলা।
ছবি: কালবেলা।

পরিকল্পনা মন্ত্রণালয়ভিত্তিক উন্নয়ন বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সভাপতি পদে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার সাইদ রিপন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে ডিজেএফবির ২০২৬-২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে আরিফুর রহমান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ঢাকা স্ট্রীম এর প্রধান প্রতিবেদক মো. মাসুম বিল্লাহ পান ২১ ভোট। সাধারণ সম্পাদক পদের সাইদ রিপন ২৬ ভোট পেয়ে জয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদুল ইসলাম পান ২৩ ভোট। নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সুলতান মাহমুদ। নির্বাচনে মোট ৫৪ জন ভোটারের মধ্যে ৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ডিজেএফবির সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মফিজুল সাদিক। তিনি পেয়েছেন ৪০ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে এম আর মাসফি ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাকারিয়া পেয়েছেন ২৩ ভোট।

এছাড়া নির্বাচনে ৪টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদ হক, অর্থ সম্পাদক মো. আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক আরমান হকিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির রায়হান।

নির্বাহী সদস্যের তিনটি পদে লড়াই করেন চারজন প্রার্থী। তবে নির্বাচনের আগের দিন আব্দুল্লাহ কাফি প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় বাকি তিনজনই নির্বাচিত হন। প্রাপ্ত ভোটে জাগরণ চাকমা ৩৭ ভোট পেয়ে প্রথম সদস্য, ফরহাদ হোসেন ৩০ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য এবং মিজানুর রহমান ২৯ ভোট পেয়ে তৃতীয় সদস্য নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর (২০২৬-২৭) দেশের উন্নয়ন সাংবাদিকদের শীর্ষ সংগঠন ডিজেএফবি-র নেতৃত্ব দেবেন। নবনির্বাচিত নেতৃবৃন্দরা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানিয়েছেন।

কালবেলা/এসআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১০

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১১

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১২

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৩

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৪

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৫

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৭

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৮

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৯

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X