কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা রেঞ্জে ওসি পদায়নের নামে প্রতারণা, বিশেষ সতর্কতা

বাংলাদেশ পুলিশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ পুলিশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

একটি অসাধু চক্র ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার থানায় ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা পদায়নের নামে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এ বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের ঢাকা রেঞ্জ।

শুক্রবার (১০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ সতর্কতা করা জারি করেছে ঢাকা রেঞ্জের মিডিয়া সেল।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার থানায় অফিসার-ইন-চার্জ (ওসি) বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের নামে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এ প্রতারকচক্র ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে আর্থিক লেনদেনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় জানায়, থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদায়নের কোনো এখতিয়ার তাদের নেই। এই পদায়নের ক্ষমতা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের (এসপি) ওপর ন্যস্ত। পেশাগত মূল্যায়ন, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই এসব পদায়ন করা হয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিআইজির নাম ব্যবহার করে অর্থের বিনিময়ে ওসি পদায়নের প্রতিশ্রুতি দেওয়া সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং প্রতারণামূলক। এ ধরনের কর্মকাণ্ড ফৌজদারি অপরাধের শামিল এবং এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশ এ ধরনের প্রতারণার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সংশ্লিষ্টদের শনাক্ত করা গেলে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X