অমৃত মলঙ্গী
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি হওয়ার বাসনা আমার নেই, কালবেলাকে আবদুল্লাহ আবু সায়ীদ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ
প্রধানমন্ত্রী তারেক রহমান ও অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে দেশের বইপড়া কর্মসূচির বিষয়ে আলাপ হয়েছে বলে কালবেলাকে জানিয়েছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। সেই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রাজনীতিতে জড়ানো কিংবা রাষ্ট্রপতি হওয়ার কোনো বাসনাই তার নেই।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই বলতে থাকেন, প্রথিতযশা এই শিক্ষাবিদকে পরবর্তী রাষ্ট্রপতি করতে পারে বিএনপি।

কিন্তু এই আলোচনায় রীতিমতো জল ঢেলে দিয়ে কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ৮৬ বছর বয়সী আবদুল্লাহ আবু সায়ীদ বললেন, ‘আমি কোনো ব্যক্তিগত আলোচনায় কোথাও যাইনি। সুতরাং এখানে সেটা হবে না। আমার কোনো ব্যক্তিগত বিষয় না। দেশের কালচার কী হতে পারে, পড়াশোনা কী হতে পারে... এসব নিয়ে আলোচনা হয়েছে।’

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘বইপড়া কী করে ছড়িয়ে দেওয়া যায়, আবৃত্তি, নাটক, গান কীভাবে ছড়িয়ে দেওয়া যায়। আরও অনেক রকম ব্যাপার আছে, যেগুলো সিলেবাস কাভার করে না। প্রাইমারির ছেলেমেয়েদের কীভাবে বইপড়ার মধ্যে আনা যায়—এসব নিয়ে আলোচনা হয়েছে।’

রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব পেলে গ্রহণ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতে বলেন, ‘আমরা তো ব্রাহ্মণ, ক্ষত্রিয় হবো কী করে!’

হাসি থামিয়ে এরপর বলেন, ‘আমরা তো এসবের ভেতর যেতে পারি না। জীবনে বড় কিছুকেই সবসময় খুঁজি।’

কালবেলা/এমএ/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X