কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল

সংসদে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। পুরোনো ছবি
সংসদে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। পুরোনো ছবি

২০১০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দেশের মোট ৬ হাজার ৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এ দিনের প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।

আহমেদ আযম খান জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে কারও বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা হিসেবে অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হয়। জামুকার সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটির তদন্ত ও শুনানির মাধ্যমে যাচাই-বাছাই শেষে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির গেজেট বাতিলের সুপারিশ করা হয়।

তিনি উল্লেখ করেন, অভিযোগের ভিত্তিতে এই তদন্ত ও যাচাই-বাছাই প্রক্রিয়া জামুকার একটি নিয়মিত ও চলমান কাজ।

মন্ত্রী আরও জানান, ২০২৪ সালের আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ৪৮১ জন ব্যক্তির গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে। সব মিলিয়ে ২০১০ থেকে ২০২৬ সাল পর্যন্ত এই দীর্ঘ সময়ে মোট ৬ হাজার ৪৭৬ জনের গেজেটসহ অন্যান্য তালিকা বাতিল করা হয়েছে বলে সংসদে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১০

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১১

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১২

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৩

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৪

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৫

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৬

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৭

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X