কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিইউজের বাসস ইউনিট চিফ দিদার ও ডেপুটি রাজিব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ইউনিট গঠন করা হয়েছে। সরাসরি ভোটে প্রতিষ্ঠানটির প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলমকে ইউনিট চিফ ও প্রধান প্রতিবেদক (ইংরেজি) জি এম রাজিব হোসেনকে ডেপুটি ইউনিট চিফ হিসেবে নির্বাচিত করা হয়েছে। তারা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিইউজের তত্ত্বাবধানে বাসস কার্যালয়ের বোর্ড রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে দিদারুল আলম ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ডেপুটি ইউনিট চিফ পদে জি এম রাজিব হোসেন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের তত্ত্বাবধানে নির্বাচন পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক এম সাঈদ খান।

নির্বাচনপূর্ব সভায় সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম। এ ছাড়া সভায় বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, বাসসের সাবেক বার্তা সম্পাদক মমতাজ বিলকিস বানু, সাবেক ইউনিট চিফ আবুল কালাম মানিক, কাজিম রেজা ও আনোয়ার উদ্দিন, জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী, ডিইউজের সাবেক কোষাধ্যক্ষ জহিরুল হক রানা, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোমিন হোসেন, ডিইউজের কার্যনির্বাহী সদস্য আনোয়ারুল হক।

নির্বাচনে বাসসের বার্তা সম্পাদক গোলাম আহাদ, প্রধান বার্তা সম্পাদক আখতারুজ্জমান, সাবেক প্রধান বার্তা সম্পাদক রহিম উদ্দিন ও হারুন-আল নাসিফ, উপপ্রধান বার্তা সম্পাদক আব্দুল বাতেন ও জুনান নাশিত, বিশেষ প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন চৌধুরী রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জালে কেপ-ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

জুলাই শহীদদের স্মরণে আজ সভায় থাকবেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

মধ্যপ্রাচ্য থেকে ‘শার্ল দ্য গল’ ফিরিয়ে নিল ফ্রান্স

হেরেও বাজিগর, মেসির আর্জেন্টিনা শেষ ষোলোয় উঠলেও বিশ্বকাপে নতুন রূপকথা কেপ ভার্দের

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

১২

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

১৩

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন 

১৪

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

১৫

মেসির কর্নারে রোমেরোর হেড, অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে আর্জেন্টিনা

১৬

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

১৭

লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

১৮

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

১৯

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

২০
X