কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ-সদস্য হিসেবে শপথ নিয়েছেন মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি।

বুধবার (৫ মে) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া-এর সঞ্চালনায় স্পিকারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ-সদস্যকে শপথ পাঠ করান। সেই নিয়ম অনুসারেই এ শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।

শপথ গ্রহণ শেষে নুসরাত তাবাসসুম জ্যোতি সংসদ সচিবের কক্ষে গিয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন, যা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক অংশ।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকিজ রিসোর্স নিয়ে এলো ’মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

১০

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১১

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১২

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৩

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৪

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৫

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৬

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৭

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৮

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৯

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

২০
X