কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রাতভর বজ্রঝড়ের আতঙ্ক, আলো ফুটতেই ভয়ঙ্কর রূপ নেবে কালবৈশাখী

কালবৈশাখীর ভয়ঙ্কর রূপ। ছবি : সংগৃহীত
কালবৈশাখীর ভয়ঙ্কর রূপ। ছবি : সংগৃহীত

রাতভর বজ্রঝড়ের আতঙ্ক, আলো ফুটতেই কালবৈশাখীর বিপজ্জনক রূপ

দেশজুড়ে আবারও ভয়াবহ আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বজ্রপাত, দমকা হাওয়া ও কালবৈশাখী ঝড় মিলিয়ে পরিস্থিতি বিপজ্জনক রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

শুক্রবার (১ মে) দুপুর থেকে পরদিন শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির তীব্রতা বাড়তে পারে—এমন আশঙ্কায় জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। রংপুর, সিলেট ও ময়মনসিংহসহ দেশের অধিকাংশ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

‘কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস: শুক্রবার দুপুর ১২টার পর থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত’— শিরোনামে দেওয়া এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি লিখেছেন, আজ শুক্রবার (১লা মে) দুপুর ১২টার সময় পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে।

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের রংপুর ও লালমনিরহাট জেলার কোনো-কোনো উপজেলার ওপর বৃষ্টিপাত হচ্ছিল। রাত ১০টার পর থেকে ভোর ৫টার মধ্যে সব জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: দুপুর ১২টার পর থেকে সন্ধ্যা ৭টার মধ্যে রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

সিলেট বিভাগ: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে সিলেট বিভাগের সব জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। রাতে আবারও বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সব জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ১২টার পর থেকে ভোর ৫টার মধ্যে ঢাকা বিভাগের উত্তর ও পূর্ব দিকের সকল জেলাগুলোর ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগ: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে উত্তর দিকের বেশিরভাগ জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: খুলনা বিভাগের জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার ওপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

ভারতের ত্রিপুরা রাজ্য: দুপুর ১২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

দেশব্যাপী চলমান কালবৈশাখী ঝড় ও বজ্রপাত আগামী ৪ মে পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে। আগামী ৫ মে থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে আসার সম্ভাবনা রয়েছে।

অপর দিকে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে এই সময়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

১০

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

১১

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১২

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল 

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

কাস্টমসের দুর্নীতি / বেনাপোল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

১৫

চলচ্চিত্রের স্বার্থেই ভোট দিই: সোহেল রানা

১৬

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

১৭

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ

১৮

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ  

১৯

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

২০
X