কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০২:৩২ পিএম
আপডেট : ০৩ মে ২০২৬, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘সন্ত্রাসীদের নজরদারিতে রেখে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে’

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ছবি : কালবেলা
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ছবি : কালবেলা

রাজধানীতে একসময়ের আলোচিত শীর্ষ সন্ত্রাসীদের প্রকাশ্য তৎপরতা এখন আগের মতো নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

তার ভাষ্য, বর্তমানে কিছু মাঝারি পর্যায়ের সন্ত্রাসী বা শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে অপরাধ সংঘটিত হলেও তারা মূলত নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়, সাধারণ মানুষের ওপর বড় ধরনের হামলার ঘটনা তুলনামূলক কম। তবে এসব অপরাধী চক্রকে নজরদারিতে রেখে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

রোববার (০৩ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় রাজধানীতে চাঁদাবাজ, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও অনলাইন জুয়া বিরোধী বিশেষ অভিযান শুরুর কথাও জানান তিনি।

গত শুক্রবার থেকে শুরু হওয়া এ অভিযানে দুইদিনে ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজ ও তাদের ৯৪ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কমিশনার। তিনি বলেন, পুলিশের মূল গুরুত্ব থাকবে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনায়।

মো. সরওয়ার বলেন, অপরাধ দমনের অংশ হিসেবে চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, অনলাইন জুয়াসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে ‘সমন্বিত নিরাপত্তা কৌশল’ নেওয়া হয়েছে। এজন্য চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান, আকস্মিক ব্লকরেইড, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও সিসিটিভির মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ডিবি, সিটিটিসির সাদা পোশাকের সদস্য, সাইবার মনিটরিং টিম এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় অপরাধীদের গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে। অনলাইন জুয়া ও প্রতারণা ঠেকাতে প্রযুক্তিভিত্তিক তদন্তও জোরদার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের তথ্য তুলে ধরে তিনি জানান, শনিবার ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ছোটখাটো বিক্রেতাদের বদলে বড় বড় মাদকের চালান জব্দ করা হচ্ছে। সক্রিয় মাদক কারবারিদের গ্রেপ্তার করে তাদের পেছনের গডফাদারদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে বসিলা ও কারওয়ানবাজারে দুটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় দ্রুত ক্যাম্প স্থাপন করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও ঝুঁকিপূর্ণ এলাকায় নতুন সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে।

চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে কমিশনার বলেন, চাঁদাবাজ চাঁদাবাজই। তার পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। সে অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতেই হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্রেপ্তার আসামিদের ছাড়াতে কেউ তদবির করলে তা গ্রহণ করা হবে না। বরং যারা তদবির করবে, তাদেরও অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ত হিসেবে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বলছে ফিফা?

গরু চুরি করতে গিয়ে গণধোলাই, পরে গ্রেপ্তার ২ যুবক

ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান

জায়েদ খান একটা বিনোদনের নাম, বললেন শাহরিয়ার নাজিম জয়

খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা

গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তদন্তের দাবি ইসলামী আন্দোলনের

যেভাবে শীর্ষ ইরানি নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল 

দুই মাস ধরে পাইপ লিকেজে বের হচ্ছে গ্যাস, আতঙ্কে এলাকাবাসী

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

‘সাদাকে সাদা, কালোকে কালো বলবেন’, সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল

১০

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

দলের ব্যর্থতায় পদ ছাড়ছেন জার্মানির কোচ, দায়িত্ব নিচ্ছেন কে?

১২

মিলন হাওলাদার হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

১৩

টানা ৯০ দিন চা পান না করলে কী ঘটে শরীরে, জানালেন বিশেষজ্ঞ

১৪

শিবচরে কাভার্ডভ্যানের চাপায় নারী-শিশুসহ নিহত ২, আহত ৪

১৫

প্রযুক্তির সিদ্ধান্তেই গোল বাতিল হয় ক্রোয়েশিয়ার

১৬

ভোট দিতে এসে যে আক্ষেপের কথা জানালেন খালেদা আক্তার কল্পনা

১৭

সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৮

দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান জব্দ, গ্রেপ্তার ৩

১৯

দেশে স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়েছে: ত্রাণমন্ত্রী

২০
X