কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি মমতাজের জামিন নামঞ্জুর

মমতাজ বেগম। ছবি : সংগৃহীত
মমতাজ বেগম। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর এলাকায় মো. সাগর নামে এক যুবক নিহত হওয়ার মামলায় আবেদনটি করা হয়।

বুধবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালতে মমতাজের পক্ষে তার আইনজীবী রেজাউল করিম জামিন চেয়ে আবেদন করেন।

আইনজীবী রেজাউল করিম শুনানিতে বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত হওয়ায় জামিনে মুক্তি পাওয়ার আইনি অধিকার তিনি সংরক্ষণ করেন। এই মামলায় অভিযোগের সঙ্গে তার সংশ্লিষ্টতা না থাকায় তিনি জামিন পাওয়ার যোগ্য।

যুক্তি দিয়ে তিনি বলেন, আসামি জাতীয় সংসদের সাবেক সদস্য এবং বাংলা লোকসংগীত জগতে প্রথিতযশা শিল্পী। মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। সারা দেশে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে তিনি অন্য আসামিদের সঙ্গে অর্থের যোগানদাতা ও পরিকল্পনার কথিত কার্য সম্পন্ন করেন বলে এজাহারে উল্লেখ থাকলেও, এর কোনো তথ্য-উপাত্ত নেই।

শুনানি নিয়ে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

হাম প্রতিরোধ ও সচেতনতা / সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

শাপলা চত্বর মামলায় আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর

বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসে নিখোঁজ চিকিৎসক

এলডিসি উত্তরণ ও মান নিয়ন্ত্রণ অবকাঠামোর সংস্কার / ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতার সত্যিকারের পরীক্ষা

কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্ক করল দূতাবাস

থাইল্যান্ডে ১১ বছরের শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৯ ভিক্ষুর মৃত্যু

প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিদ্যুতের অতিরিক্ত বিল ও লোডশেডিং নিয়ে জরুরি সভা, এলো যে সিদ্ধান্ত

নকলের সহায়তায় ২ শিক্ষক অব্যাহতি, এক ছাত্রী বহিষ্কার 

১০

জবির শিক্ষক-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার ঋণচুক্তি

১১

মার্কিন তারকা লাল কার্ড দেখতেই ১০ কোটির ফ্রি পিৎজা পেলেন সমর্থকরা! কিন্তু কেন?

১২

শিক্ষার্থীদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’ পোর্টাল

১৩

আবার একসঙ্গে শাকিব-হৃদয়, নতুন সিনেমার ঘোষণা

১৪

‘গুল্লি বাবু’র ডেকে নেওয়া সেই যুবককে গুলি করে হত্যা

১৫

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৬

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

১৭

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

১৮

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

১৯

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

২০
X