কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০২:২৮ এএম
অনলাইন সংস্করণ

কর্মসূচি সংক্ষিপ্ত করে বর-কনের সঙ্গে সাক্ষাৎ করলেন তারেক রহমান

কেআইবি মিলনায়তনে নববধূর সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : বিএনপি মিডিয়া সেল
কেআইবি মিলনায়তনে নববধূর সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : বিএনপি মিডিয়া সেল

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে পূর্বনির্ধারিত দিনব্যাপী বিএনপির কর্মসূচি সংক্ষিপ্ত করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৯ মে) সন্ধ্যায় ফার্মগেটে অবস্থিত কেআইবি মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, একই মিলনায়তনে সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বিষয়টি জানার পর তারেক রহমান নির্ধারিত সময়ের আগেই রাজনৈতিক কর্মসূচি শেষ করার নির্দেশ দেন।

পরে তিনি নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বর-কনেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। এ সময় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত অনেকেই তার এ আচরণের প্রশংসা করেন। অতিথিদের ভাষ্য, ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মাঝেও সাধারণ মানুষের ব্যক্তিগত আয়োজন ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন দায়িত্বশীলতা ও সৌজন্যবোধের পরিচয় বহন করে।

এ ঘটনায় উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১০

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১১

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১২

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৩

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৪

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৫

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৬

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৭

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৮

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৯

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

২০
X