কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দেশে জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি কেন : বিদ্যুৎমন্ত্রী

জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : সংগৃহীত
জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : সংগৃহীত

নিজস্ব সম্পদ থাকা সত্ত্বেও বিদেশ থেকে জ্বালানি আমদানি করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (১২ মে) দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, 'আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। প্রধানমন্ত্রী মনে করেন, এটি জনগণের সরকার। তাই দেশের জনগণের যে সম্পদ রয়েছে, সেই সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে। দেশে নিজস্ব সম্পদ থাকা সত্ত্বেও কেন আমরা বিদেশ থেকে জ্বালানি আমদানি করবো?'

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে 'ফ্যাসিস্ট সরকার' দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশি জ্বালানি আমদানিনির্ভর ব্যবস্থা গড়ে তুলেছিল। এতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, বড়পুকুরিয়া কয়লাখনি এবং মধ্যপাড়া পাথরখনি জনকল্যাণে যথাযথ গুরুত্ব পায়নি বলেও মন্তব্য করেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 'নিজেদের সম্পদ থাকতে বিদেশি সম্পদ আমদানি নয়।'

বর্তমান সরকার দেশীয় জ্বালানি সম্পদ আহরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও সম্মতি নিয়ে সরকার কাজ করছে।

এর আগে মন্ত্রী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথরখনির কর্মকর্তাদের সঙ্গে পৃথক সভা করেন।

সভায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সৈয়দ জাহাঙ্গীর আলম এবং এ জেড এম রেজওয়ানুল হক।

সভা শেষে মন্ত্রী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথরখনি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দাখিল পাসকৃত ব্যক্তি

জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা

সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

কাতারে জব্দ থাকা অর্থ কোথায় ব্যয় হবে, জানাল ইরান

নিজ দলের এমপির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

১০

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১১

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

১২

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

১৩

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

১৪

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

১৫

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৬

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

১৭

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

১৮

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

১৯

আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

২০
X