কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’ গঠনে আহ্বায়ক কমিটি ঘোষণা

‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’-এর আহ্বায়ক কমিটির সদস্যরা। ছবি: সংগৃহীত
‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’-এর আহ্বায়ক কমিটির সদস্যরা। ছবি: সংগৃহীত

দেশের টেলিভিশন সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, সম্পাদকীয় স্বাধীনতা, নৈতিক সাংবাদিকতা ও সংবাদ নেতৃত্ব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পেশাগত ঐক্য জোরদারের লক্ষ্যে ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় প্রস্তাবিত গঠনতন্ত্র ও সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করা হয়। সভায় অংশগ্রহণকারী টেলিভিশন সংবাদমাধ্যমের সম্পাদকীয় নেতৃত্ব পর্যায়ের সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটিতে ডক্টর আব্দুল হাই সিদ্দিককে (প্রধান সম্পাদক ও বার্তা প্রধান, বাংলাভিশন) আহ্বায়ক এবং সৈয়দ জুবায়ের আহমেদ বাবুকে (সিইও, সময় টিভি) সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— লোটন একরাম (সম্পাদক, ডিবিসি নিউজ), শফিক আহমেদ (বার্তা প্রধান ও সিওও, ৭১ টিভি), জিয়াউল কবির সুমন (বার্তা প্রধান, বৈশাখী টেলিভিশন), মোস্তফা আকমল (প্রধান বার্তা সম্পাদক, ইনডিপেনডেন্ট টেলিভিশন), মো. ফরহাদুল ইসলাম ফরিদ (নির্বাহী সম্পাদক, চ্যানেল নাইন), গাউসুল আজম বিপু (বার্তা প্রধান, গাজী টিভি), মহি উদ্দিন (বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা, দেশ টিভি)।

সভায় বক্তারা বলেন- সংবাদপত্র খাতের মতো টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রেও সম্পাদকীয় পর্যায়ের একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম সময়ের দাবি। টেলিভিশন এডিটরস কাউন্সিল দেশের টেলিভিশন সাংবাদিকতার পেশাগত উৎকর্ষ, স্বাধীনতা, নৈতিকতা ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এছাড়া সংগঠনটির মাধ্যমে পেশাগত প্রশিক্ষণ, গবেষণা, মতবিনিময়, আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এবং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, আহ্বায়ক কমিটি শিগগিরই সংগঠনের পূর্ণাঙ্গ কার্যক্রম, সদস্যপদ ও পরবর্তী কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে বলে সভায় জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনে করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দাখিল পাসকৃত ব্যক্তি

জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা

সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

কাতারে জব্দ থাকা অর্থ কোথায় ব্যয় হবে, জানাল ইরান

নিজ দলের এমপির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

১০

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১১

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

১২

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

১৩

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

১৪

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

১৫

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৬

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

১৭

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

১৮

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

১৯

আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

২০
X