কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে বিশেষ কোচ চালু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদযাত্রাকে আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নারীবান্ধব করতে নারী যাত্রীদের জন্য ট্রেনে যুক্ত করা হয়েছে বিশেষ কোচ।

সোমবার (২৫ মে) থেকে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ কোচ চালু হয়েছে।

এদিন সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে সংযুক্ত বিশেষ নারী কোচের যাত্রীদের বিদায় জানানোর মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. নাজমুল হাসান, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) সুবক্তগীন এবং ঢাকার বিভাগীয় রেলওয়ে ম্যানেজারসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তারা নারী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। নিজেদের জন্য আলাদা কোচ পেয়ে নারী যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন।

তারা বলেন, ভিড়ের মধ্যে দীর্ঘ ভ্রমণে আলাদা কোচ নারীদের জন্য অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক হবে। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনেও নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ সংযুক্ত করা হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) সোমবার ঢাকায় পৌঁছাবে। এসময় বিশেষ কোচের যাত্রীদের রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের স্বাগত জানানোর কথা রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, সরকারের বিশেষ নির্দেশনায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের ননস্টপ সোনার বাংলা এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে এই বিশেষ কোচ চালু করা হয়েছে।

শুরু হওয়া এ বিশেষ সেবা ঈদের আগের তিনদিন অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত চালু থাকবে।

কালবেলা/এসআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X