কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৬:০০ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৬, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

ঈদুল আজহার আনন্দের মাঝেও দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারীর জীবনে বিষাদের ছায়া নেমে এসেছে। চলতি জুনে ৮ তারিখ পেরিয়ে গেলেও তারা এখনো মে মাসের বেতন-ভাতা পাননি। ফলে পরিবার-পরিজন নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটছে তাদের।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের মাধ্যমে এ বিষয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া। তিনি এ ঘটনাকে বর্তমান সরকারকে বিতর্কিত করার লক্ষ্যে একটি বিশেষ গোষ্ঠীর ‘চক্রান্ত’ বলে অভিহিত করেন এবং দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।

৭১ বিধিতে দেওয়া নোটিশে তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বাংলাদেশের ৬ লাখ শিক্ষক-কর্মচারী এবার ঈদুল আজহার আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। আজ ৮ জুন হলেও তাদের মে মাসের বেতন দেওয়া হয়নি। বর্তমান সরকারের আমলে শিক্ষকরা ঈদের আগে বেতন পাবেন না; এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি অভিযোগ করে বলেন, সরকারকে বিতর্কিত করার উদ্দেশ্যে শিক্ষকদের মধ্যে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একটি গোষ্ঠী চক্রান্ত করছে। তারাই শিক্ষকদের বেতন প্রদান প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে।

অতীতের উদাহরণ তুলে ধরে এবং শিক্ষকদের অধিকার আদায়ের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম এ দেশের শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের ৫০ শতাংশ সুবিধা প্রদান করে জাতীয়করণের সূচনা করেছিলেন। পরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শিক্ষকদের জন্য উৎসব ভাতা চালু করেন এবং ২০ শতাংশ বেতন বৃদ্ধি করেন।

তিনি ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি সরকারের সময়ের উদাহরণ দিয়ে বলেন, তখন মাসের ১৫ তারিখেও ঈদ অনুষ্ঠিত হলে তার আগেই সংশ্লিষ্ট মাসের বেতন-ভাতা পরিশোধ করা হতো। কিন্তু প্রযুক্তি ও প্রশাসনিক ব্যবস্থার এত উন্নতির পরও কেন প্রতি মাসের বেতন সময়মতো দেওয়া সম্ভব হচ্ছে না, এ প্রশ্ন তিনি উত্থাপন করেন।

সংসদ সদস্য বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট সচল রাখতে প্রায় ৪ হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সরকার যখন শিক্ষকদের জন্য এত বড় তহবিল বরাদ্দ দিচ্ছে, তখন প্রশাসনিক গাফিলতি বা অন্য কোনো কারণে ৬ লাখ শিক্ষকের বেতন আটকে থাকা অত্যন্ত দুঃখজনক।

তিনি স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, অবিলম্বে এ ধরনের আমলাতান্ত্রিক বা চক্রান্তমূলক জটিলতা দূর করে শিক্ষকদের মে মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস দ্রুত পরিশোধের ব্যবস্থা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X