মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তের কাছে একটি ভূগর্ভস্থ অস্ত্র কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের দাবি, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই স্থাপনা থেকে উন্নত ড্রোন তৈরি ও পরিচালনা করতো এবং এর পেছনে ছিল তেহরানের অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা।

সোমবার (২২ জুন) দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ লেবাননের মাজদাল জৌন গ্রামে একটি সুড়ঙ্গপথের সন্ধান পায় আইডিএফ। ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত ওই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করে সেনারা পাহাড়ের নিচে নির্মিত একটি বিশাল ভূগর্ভস্থ স্থাপনা খুঁজে পায়।

আইডিএফের দাবি, কয়েকশ মিটার বিস্তৃত এই সুড়ঙ্গের গভীরে প্রায় ২৯ মিটার নিচে অবস্থিত অস্ত্রভান্ডারটি বিশেষ বিস্ফোরণরোধী ইস্পাতের দরজায় সুরক্ষিত ছিল। সেখানে ড্রোন তৈরির উপযোগী বিভিন্ন কক্ষ ও অবকাঠামোরও সন্ধান পাওয়া গেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত এক দশকে ইরানের সরাসরি সহায়তায় এই স্থাপনাটি গড়ে তোলা হয়েছে। চোরাইপথে আনা যন্ত্রাংশ ব্যবহার করে সেখানে ড্রোন তৈরি করা হতো এবং সেগুলো দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ছিল।

আইডিএফ জানিয়েছে, অভিযান চালিয়ে তারা প্রায় ৫০টি ড্রোন এবং প্রায় আট টন বিস্ফোরক উদ্ধার করেছে। একইসঙ্গে পাহাড়ের দক্ষিণাংশে ড্রোন উৎক্ষেপণের জন্য ব্যবহৃত বিশেষ লঞ্চিং পয়েন্টেরও সন্ধান পাওয়া গেছে।

সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এগুলো এমন ড্রোন, যা ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি ছিল। আমরা হিজবুল্লাহর কাছ থেকে সেই সক্ষমতা কেড়ে নিতে পেরেছি।

সম্প্রতি আইডিএফ ওই ভূগর্ভস্থ স্থাপনার ছবি প্রকাশ করেছে এবং সাংবাদিকদের সেখানে নিয়ে গিয়ে পুরো এলাকা ঘুরিয়ে দেখায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১০

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১১

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১২

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৩

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৪

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৫

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৬

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৭

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৯

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

২০
X