কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৬:৩৪ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে : স্পিকার

জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। ছবি : সংগৃহীত
জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। ছবি : সংগৃহীত

গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সংসদ মহিমান্বিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্পিকার বলেছেন, বর্তমান সংসদ অনেক প্রাণবন্ত। সত্যিকার অর্থে নির্বাচিত একটি জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট যা একটি সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে। জনগণ দীর্ঘদিন যাবত এ ধরনের কাঙ্ক্ষিত সংসদ কামনা করে আসছে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে একটা মেলবন্ধন তৈরি হয়। সংসদকে কেন্দ্র করে গণতন্ত্রকে প্রকৃত প্রাতিষ্ঠানিক রূপ দিতে জনকল্যাণে সাংবাদিক ও সংবাদমাধ্যম কাজ করতে পারে। তিনি চমৎকার পরিসরে এ ধরনের উৎসব আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, ফল উৎসব আয়োজনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও দৃঢ় হবে। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্বের মাধ্যমে জাতীয় সংসদের কার্যক্রম ও জনগণের প্রত্যাশার মধ্যে আরও কার্যকর সেতুবন্ধন তৈরি করবেন মর্মে আমি প্রত্যাশা করি।

এ ক্ষেত্রে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সংসদকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে সাংবাদিকদের সকল প্রয়োজনীয় উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিপিজেএ’এর সভাপতি হারুন জামিল, সঞ্চালনা করেন- সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো। অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সরকার দলীয় হুইপ জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), সংসদ সদস্য, জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বিপিজেএ’র জ্যেষ্ঠ সদস্য ও সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, সিনিয়র সাংবাদিক এম আব্দুল্লাহ, মোস্তফা কামাল মজুমদার, বাছির জামাল, আশিষ সৈকত, জাহেদ চৌধুরী, কামরান রেজা চৌধুরী, রিয়াজ আহমেদ, ইলিয়াস হোসেন, নিখিল ভদ্র প্রমুখ অংশগ্রহণ করেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- বিপিজেএ'র সহ-সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. শাহজাহান মোল্লা, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান, মনিরুল ইসলামসহ অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X