কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ একটি সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার এ সময় গণমাধ্যমের বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে জাতীয় সংসদ আরও মহিমান্বিত হবে এবং এর প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে বলেও মন্তব্য করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার তার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালের স্মৃতি উল্লেখ করেন। তিনি বলেন, আমি বেশ কয়েকটি সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। হুসেইন মুহম্মদ এরশাদের আমলের সংসদের সদস্য ছিলাম.. এ কথা বলতে আজও লজ্জা লাগে। টেলিভিশন ও রেডিওতে শুনতাম একজন নির্বাচিত হয়েছেন, কিন্তু দুদিন পর সংসদে এসে দেখতাম অন্য একজন। নানা অনিয়মের মাধ্যমে তখন অনেকেই সংসদ সদস্য হয়ে গিয়েছিলাম। দীর্ঘদিন এমন সংসদ দেখার পর এবার আমরা একটি প্রকৃত সংসদ পেয়েছি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৯১ সালে একটি ভালো সংসদ দেখেছিলাম, আর এখনকার সংসদও তেমন। এবার অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে। সাধারণ মানুষ পরিবর্তন দেখতে চায় বলেই অনেকে নিজ যোগ্যতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়ে এসেছেন। জনগণের সেবা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদকে রাষ্ট্রীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন সাংবাদিক ও সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া বৃদ্ধি করে।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, ফল উৎসবের মতো আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে। সংসদকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে সাংবাদিকদের সব ধরনের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।

বিপিজেএ সভাপতি হারুন জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো। অনুষ্ঠানে সরকারদলীয় হুইপ জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি ও জামায়াতের সংসদ সদস্যরা, জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদসহ জ্যেষ্ঠ সাংবাদিক নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, একজনের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১০

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১১

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১২

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৩

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৪

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৫

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৬

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৭

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৮

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৯

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

২০
X