কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর

শামীমা আফরোজ। ছবি: সংগৃহীত
শামীমা আফরোজ। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো সরাসরি নারী জেলা ও দায়রা জজকে ভূমি নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে নিয়োগপ্রাপ্ত বিচারক শামীমা আফরোজ ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক হিসেবে দায়িত্বে রয়েছেন। গত ২১ জুন তাকে আইজিআর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) তিনি দায়িত্বভার গ্রহণ করেন। নিবন্ধন অধিদপ্তরে ইতোপূর্বে বিচারক উম্মে কুলসুম আইজিআর হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। এবারই প্রথম সরাসরি কোনো নারী জেলা ও দায়রা জজকে আইজিআর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিচারক শামীমা আফরোজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষ হওয়ার পর ১৯৯৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলের রিসার্চ অফিসার হিসেবে কাজ করেন ব্যারিস্টার এম আমীর-উল-ইসলামের সঙ্গে। সেখানে কাজ করার সময় ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৮ সালের ২৪ জুন যোগদান করেন। চাকরি জীবনে তিনি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক (জেলা জজ) হিসেবে কাজ করেছেন।

শামীমা আফরোজের বাবা মরহুম আব্দুল খালেক, মা মনসুরা বেগম। ১৯৭২ সালের ২৫ মে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। বাবার কর্মসূত্রে ৪ বছর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থাকার সুবাদে প্রাথমিক শিক্ষাজীবন কেটেছে মস্কো অ্যাম্বাসি স্কুলে।

পরবর্তীতে বাংলাদেশে এসে কুর্মিটোলার শাহীন কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৮৭ সালে এসএসসি পাস করেন। শাহীন কলেজ, ঢাকা থেকে ১৯৮৯ সালে এইচএসসি পাস করেন। ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। ১৯৯৪ সালে এলএলবি (সম্মান) এবং ১৯৯৫ সালে এলএলএম পাস করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক

১২০ টাকায় পুলিশের চাকরি / ‘বাবাকে দিতে পারলাম না চাকরি পাওয়ার খবর’

নারী পীরের আস্তানায় গান-বাজনা, মুরিদদের হামলায় আহত ১০

চমেক হাসপাতালে রোগীদের জীবন রক্ষায় এগিয়ে এলো কেএসআরএম

কলম্বিয়া ম্যাচে রোনালদোর পায়ে গোল্ডেন বুট! কে উপহার দিল, কত দাম

একযোগে যুবদলের ১০ ইউনিয়ন ও ৯০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

ভারতে প্রবেশ করতে মানতে হবে নতুন যে নির্দেশনা 

ইউপি সদস্যের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

না.গঞ্জে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ১৩০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১২

বিএএফ শাহীন কলেজের ছাত্র সাজিদ হত্যা মামলার আসামি ইশতিয়াক গ্রেপ্তার

১০

ফ্রান্সের বিপক্ষে কেন নরওয়ের শীর্ষ ১০ ফুটবলার খেলেননি

১১

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত ও পাকিস্তান

১২

দেশের প্রথিতযশা চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন মারা গেছেন

১৩

চট্টগ্রামে শটগান ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২

১৪

ডুরার নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল

১৫

‘তুরাগ নদীতে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসছে খবরটি ভিত্তিহীন’

১৬

তিন দেশের ভ্রমণকারীদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা 

১৭

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৮

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইফাস্ট’ শুরু

১৯

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের

২০
X