শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে আইন অমান্য, জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?

সড়কে আইন অমান্যে পয়েন্ট কাটা। ছবি : সংগৃহীত
সড়কে আইন অমান্যে পয়েন্ট কাটা। ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন সড়কে আইন অমান্য করার শাস্তিস্বরূপ ৭৫ মোটরযানচালকের ড্রাইভিং লাইসেন্স থেকে ৭৮ পয়েন্ট কেটে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই পয়েন্ট কাটা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় আইন লঙ্ঘনকারী মোটরযানচালকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কাটার কার্যক্রম চালানো হচ্ছে। এর অংশ হিসেবে জুনে পরিচালিত অভিযানে ৭৫টি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ৭৮ পয়েন্ট কাটা হয়েছে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১১(১) ধারায় একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য সর্বোচ্চ ১২টি ডিমেরিট পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। লাইসেন্স থেকে একটি পয়েন্ট কাটা যাওয়া মানে ডিমেরিট পয়েন্ট বৃদ্ধি। কোনো চালকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১২ ডিমেরিট পয়েন্ট পূর্ণ হলে তার লাইসেন্স বাতিলের বিধান রয়েছে। অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি এসব পয়েন্টও কাটা হয়। ডিমেরিট পয়েন্ট সূচি অনুযায়ী, ট্রাফিক সংকেত অমান্য, অনুমোদন ছাড়া বাণিজ্যিকভাবে যানবাহন ব্যবহার, অতিরিক্ত ভাড়া আদায়, মিটার কারসাজি, অতিরিক্ত বোঝাই, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অবৈধ হর্ন ব্যবহার, পরিবেশদূষণকারী বা অনিরাপদ যানবাহন পরিচালনা, যান চলাচলে বাধা সৃষ্টি করাসহ বিভিন্ন ধরনের অপরাধে ডিমেরিট পয়েন্ট কাটা হয়। এর আগে এ বিষয়ে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছিল, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সে বরাদ্দ করা পয়েন্ট ১২। আইন ভঙ্গের ক্ষেত্রে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কাটা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১০

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১১

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১২

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

১৩

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১৪

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১৫

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

১৬

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৭

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

১৮

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

১৯

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

২০
X