বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৩:২০ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম সাজু। ছবি: সৌজন্য
সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম সাজু। ছবি: সৌজন্য

সফিকুল ইসলাম পেশায় সরকারি কলেজ শিক্ষক। পরোপকারী, সদাহাস্যোজ্জ্বল এবং প্রাণবন্ত মানুষটি নিজ গ্রামের মানুষের কাছে সাজু নামেই পরিচিত। সাহস ও অনুপ্রেরণা দিয়ে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় সাজু স‌্যার। কিন্তু সবার প্রফেসর সাজু এখন ধুঁকছেন অগ্নাশয় ক্যানসারে।

ব‌্যয়বহুল চিকিৎসায় অনেকটাই অসহায় হয়ে পড়েছেন পরোপকারী মানুষটি। তার চিকিৎসার জন‌্য প্রয়োজন ৫৫ থেকে ৬০ লাখ টাকা।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা সফিকুল ইসলাম সাজু ৩৫তম বিসিএসে শিক্ষা ক‌্যাডারে যোগদান করেন। বর্তমানে তিনি নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। দুই সন্তানের জনক সাজুর সবকিছুই চলছিল ঠিকঠাক। কিন্তু কয়েক মাস ধরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। নানা পরীক্ষা-নিরীক্ষার পরে তার শরীরে ধরা পড়ে অগ্নাশয় ক‌্যানসার।

চিকিৎসকরা জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা অনুযায়ী সাজুর ক‌্যানসার ধরা পড়েছে চতুর্থ স্টেজে। এমন অবস্থায় বাংলাদেশে কেমোথেরাপি নেওয়ার পরামর্শ তাদের। তবে আরও উন্নত চিকিৎসার জন‌্য তাকে জরুরি ভিত্তিতে ভারত অথবা থাইল‌্যান্ডে স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন তারা। যেখানে চিকিৎসার জন‌্য ব‌্যয় হতে পারে কমপক্ষে ৬০ লাখ টাকা। কিন্তু কলেজশিক্ষক সাজুর একার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।

এমন পরিস্থিতিতে চিকিৎসার সহায়তার জন‌্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন। সবার সম্মিলিত সহায়তায় হয়তো বেঁচে যাবেন শিক্ষক সাজু। যাতে হাসি ফুটবে তার অবুঝ দুই সন্তান, স্ত্রী এবং পরিবারের সদস‌্যদের মুখে।

চিকিৎসার জন‌্য সহায়তা করা যাবে সোনালী ব‌্যাংকে সাজুর ব‌্যক্তিগত হিসাবে। এছাড়া বিকাশ ও নগদ হিসাবেও সহায়তা করা যাবে। মো. সফিকুল ইসলাম, সোনালী ব্যাংক, কালামুন্সি বাজার ব্রাঞ্চ (কবিরহাট, নোয়াখালী), হিসাব নং-৩৮১২১০১০২৬৭২ (রাউটিং নম্বর-২০০৭৫১২৭০), বিকাশ ও নগদ হিসাব-০১৭০১৩০০৫০০ (ব্যক্তিগত)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

আ.লীগ আমলে তিন বাহিনীর বঞ্চিতদদের কাছে ফের আবেদন চাইল সরকার

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

পাহাড় ধস: লামায় ৫, চকরিয়ায় ২ জন নিহত

১০

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

১১

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

১২

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

১৩

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

১৪

এলজিইডি কর্মকর্তাদের না পেয়ে কর্মচারীকে ‘মারধরের নমুনা দেখালেন’ বিএনপি নেতা

১৫

ফ্রান্সের বিপক্ষে খেলবেন না মরক্কোর যে বড় তারকা

১৬

মিশরকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে: মামদানি

১৭

বৃষ্টির পানিতে ঢেকে থাকা গর্তে অটোরিকশা উল্টে যুবকের মৃত্যু

১৮

খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৯

কটিয়াদীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

২০
X